নায়িকা যখন গায়িকা! স্টেজে গিটার হাতে গান গাওয়ার স্বপ্ন কি পূরণ করতে পারলেন মিমি?

টলিউড অভিনেত্রী দের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন মিমি চক্রবর্তী। যিনি পেশায় নায়িকা আবার রাজনৈতিকভাবে সাংসদও বটে। সেইসঙ্গে মিমির আরো একটি পরিচয় আছে যা অনেকেই হয়তো জানেন না।

মিমি চক্রবর্তীর একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি ভ্লগিং করে থাকেন। আর এখানেই মিমিকে দেখা যায় গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে।

হ্যাঁ মিমি চক্রবর্তী গান গেয়ে থাকেন আর তার সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলেই। শুক্রবার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন গানের ভিডিও। বাজি সিনেমায় জুবিন নটিয়াল গেয়েছেন তোর ভুল ভাঙাব কী করে বল। সেই গানটি নিজের মতো করে রিপ্রাইজ ভার্সনে গাইলেন মিমি। যা প্রকাশ পেয়েছে তার ইউটিউব চ্যানেলে আর মুক্তির একদিনের মধ্যেই তা পেয়েছে হাজার হাজার ভিউজ।

এর মধ্যেই বেসরকারি এক সংবাদমাধ্যমে মুখ খুললেন মিমি চক্রবর্তী। জানালেন, “ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে গানবাজনার পরিবেশ। আমি নিজে কখনও গান শিখিনি। কিন্তু টিভিতে ম্যাডোনাকে দেখে রকস্টার হওয়ার ইচ্ছে ছিল। মনে হত হাতে গিটার নিয়ে অজস্র মানুষের সামনে গান গাইব।”

তবে এখানে স্টেজের ওপর উঠে নয়, একাই শুট করেছেন এই ভিডিও। গানটি শুনতে লাগছে বেশ। সুরকার জিৎ গাঙ্গুলির চাপাচাপিতে এই গানটি গেয়েছেন বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles