টেলিভিশনের পর্দায় কম জনপ্রিয় নন তিনি। তার রূপের ছটায় মুগ্ধ তার ভক্তমহল। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে পর্দায় নিজের জায়গা পাকা করেছেন মিশমি। কিছুদিন আগেই নিজের মনের মানুষকে প্রকাশ্যে আনেন তিনি। কিছুদিন আগেও তাকে সেভাবে টেলিভিশনের পর্দায় পায়নি দর্শক কিন্তু নিজের ফ্যানবেস ধরে রাখার কায়দাটা বেশ ভালোই রপ্ত করেছেন মিশমি। তাই তো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের অনুরাগীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করেন তিনি। কিছুদিন আগেই নিজের মনের মানুষের ছবি সামনে এনে সকলকে বড় চমক দেন তিনি।
View this post on Instagram
সম্প্রতি, তার যে জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তার অনুরাগীদের, তা হল তার পিঠের ট্যাটু। সারা পিঠে মানবদেহের ৭টি চক্র এঁকেছেন তিনি। এই ট্যাটুই এখন বেশ চর্চার বিষয় হ্যে দাঁড়িয়েছে মিশমির জীবনে। কখনও ব্যাকলেস ব্লাউজ থেকে উঁকি দিচ্ছে তার এই ট্যাটু বা কখনও স্বল্প কোনও পোশাকে তার এই ট্যাটু দৃশ্যমান।
View this post on Instagram
এবার নিজের ট্যাটুকে সর্বসমক্ষে আনতে পুরো খোলা পিঠেই নিজের একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এই ছবি নিয়ে বেশ শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। তার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন, এই ৭টি চক্রের অর্থ কী? সেই উত্তরে মিশমি জানান, সংস্কৃতে ‘চক্র’ মানে চাকা জা দেহে শক্তি প্রদানের প্রতীক। এই সাতটি চক্র সঠিক স্থানে থাকলে শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং শারীরিক ও মানসিক ক্ষতও সেরে যায়।
View this post on Instagram
এই ৭টি চক্রের নাম ও অবস্থান সম্পর্কে বিস্তরে বলেন অভিনেত্রী। মূল চক্র: এটি মেরুদণ্ডের গোড়ায় অবস্থিত। স্যাক্রাল চক্র: পেটের নাভির ঠিক নীচে অবস্থিত। সৌর প্লেক্সাস চক্র: নাভির সমানে পিঠে স্পাইনাল কর্ডের ওপর অবস্থিত। হৃদয় চক্র: বুকের মধ্যদেশে অবস্থিত। গলা চক্র: হৃদয়ের ঠিক ওপরে অবস্থিত। তৃতীয় চক্ষু চক্র: দুই ভ্রু-এর মাঝে অবস্থিত। মুকুট চক্র: মাথার ওপরে অবস্থিত। এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মিশমির এই ট্যাটু রহস্য রীতিমতো খবরের শিরোনামে।
View this post on Instagram
প্রসঙ্গত, জীবনে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চান নি মিশমি। হতে চেয়েছিলেন চাটার্ড অ্যাকাউটেন্ট। কিন্তু যেমন ভাবা, তেমন কাজ আর হয় কী করে। ম্যাগাজিন দিয়েই শুরু করেন নিজের কেরিয়ার। সম্প্রতি ‘বুড়ো সাধু’ ছবিতেও এক চরিত্রে অভিনয় করেন মিশমি। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরে প্রায় চার বছর পর ফের জি বাংলায় ফিরেছেন তিনি। নিজের গ্ল্যামারস লুকে দর্শকের নজর কেড়েছেন মিশমি।





