এখনকার দিনে অনেক নতুন গান এসেছে তবে আগেকার দিনে বিয়ের গান মানে প্রথমে যে গানটা মাথায় আসতো তা হল পালকিতে বউ চলে যায়। মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) গাওয়া পালকিতে বউ চলে যায় গানটির জনপ্রিয়তা আজও তিন দশক পর কমেনি। এই গান গেয়েই বাংলার সংগীত জগতে শোরগোল ফেলে দিয়েছিলেন মিতা চ্যাটার্জী (Mita Chatterjee)।
তারপর একাধিক মন জয় করা জনপ্রিয় গান গেয়েছেন তিনি (Mita Chatterjee)। এই গানটি ১৯৯৩ সালে প্রথমবার যখন মুক্তি পেয়েছিল, তখন সেই ক্যাসেট কোম্পানি উঠে যাওয়ার দরুন সেই গান হিট করেনি। প্রায় আট বছর পর ২০০১ সালে অন্য কোম্পানি থেকে যখন গানটি রিলিজ করা হয় তখন থেকেই তুমুল জনপ্রিয়তা পায় গানটি। গানটির দৌলতে মিতা চ্যাটার্জী (Mita Chatterjee) শ্রোতাদের মনে জায়গা করে নেন।
মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) সংগীতে জীবনের শুরুটা ছিল ছোটবেলা থেকে। মিতা চ্যাটার্জীর মা-বাবা সব সময় চাইতেন লেখাপড়ার সাথে যেন গান চালিয়ে যান তিনি। মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) কন্ঠের মাধুর্য ছোটবেলা থেকেই ধরা পড়েছিল মা-বাবার চোখে। লেখাপড়ার সাথে এই সমানে গান শিখেছেন। তবে বাবা চাইতেন মেয়ে লেখাপড়াতেই বেশি জোর দিক। স্কুল কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে পড়াকালীন মিতা চ্যাটার্জীর (Mita Chatterjee) বিয়ে হয়। মিতা চ্যাটার্জীর স্বামী ও শ্বশুর বাড়ির পরিবার সঙ্গীত জগতের দিকে তার এগিয়ে চলার নেপথ্যে কাজ করেছেন।
সে সময় মিতা চ্যাটার্জী (Mita Chatterjee) আশা ভোঁসলের গান গাইতেন। শ্রোতাদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন আশাকন্ঠী হিসেবে। যদিও আশা ভোঁসলের গান অনুকরণ করলেও, তার কন্ঠ কোনদিনও নকল করেননি তিনি। আশাজির গান গেয়ে জনপ্রিয়তা পেলেও তখন নিজের কোন পরিচয় ছিল না মিতা চ্যাটার্জীর। তার স্বামী তাকে আগ্রহ যুগিয়েছিলেন মৌলিক গানের অ্যালবাম বের করার জন্য। মিতা চ্যাটার্জী প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়। গানের অ্যালবামগুলি খুব জনপ্রিয়তা পায়। হু হু করে বিক্রি হচ্ছিল ক্যাসেট।
নিয়তি, লোফার, বড় বউসহ বেশ কয়েকটি বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি (Mita Chatterjee)। বিভিন্ন জায়গায় স্টেজ শো করতেন তবে এত জনপ্রিয়তার পর ধীরে ধীরে গানের জগৎ থেকে হারিয়ে যান তিনি। পুরনো গানের রেকর্ড বাজলেও নতুন কোন গান তিনি গাননি। জানা যায় সংগীতে জনপ্রিয়তা পাওয়ার পরও সংসারকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। এভাবেই ধীরে ধীরে সংগীত জগত থেকে অন্তরালে চলে যান।
তবে এখনও পর্যন্ত গান ছেড়ে দিতে পারেননি তিনি। সপ্তাহের ছুটির দিনে নিজের একাডেমিতে ছেলেমেয়েদের গান শেখান তিনি। এমনকি এই নিয়মিত গানের চর্চা করেন। মাঝেমধ্যে বহু জায়গায় স্টেজ শো করতেও দেখা যায় মিতা চ্যাটার্জীকে (Mita Chatterjee)।





