শত্রুকেই জড়িয়ে ধরে নেচে নিল মিঠাই, ‘এবার ওকে ছাড়ো’ ক্ষেপে লাল আদৃতের ভক্তরা!

আমাদের টলিপাড়ার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। রাত আটটা বাজলে যে যেখানে থাকেন সব কিছু ভুলে টিভির সামনে বসে পড়েন মিঠাই দেখতে হবে বলে। মিঠাই রানীর আজব কান্ড কারখানা সকলের বেশ মন জুগিয়েছে এই কয়েক মাসেই।

মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর সোশ্যাল মিডিয়া চোখ রাখলে একটা কথা স্পষ্ট যে খুব সম্ভবত আমাদের মিঠাই রানী প্রেম করছে সোমের সঙ্গে! সোম অর্থাৎ ধ্রুব সরকার এবং মিঠাইয়ের রিল ভিডিও আমরা প্রায়শই দেখে থাকি।

ধ্রুব সরকার উঠে এসেছিলেন ডান্স বাংলা ডান্স থেকে। সেরকম আমাদের মিঠাই রানী ও কিন্তু ভাল নাচতে পারেন। তাই সৌমিতৃষার সঙ্গে ধ্রুবর নাচ আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় দেখে থাকি প্রায়শই।

এবারেও মেকআপ রুম থেকে একটি ভিডিও দুজনে শেয়ার করেছেন যেখানে মিঠাই কে হলুদ শাড়ি পরে ধ্রুবর সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। যা দেখে খুব রেগে গেছে আদৃত অর্থাৎ সিডের ভক্তরা।

তাই সকলেই কমেন্ট করেছেন যে আরে উচ্ছে বাবুর সঙ্গে ভিডিও কবে আনবে? একজন তো রেগে মেগে লিখে ফেলেছেন, এবার তো ধ্রুবকে ছাড়ো। যা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন অনেকেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর