রাই আবার দুর্বল হচ্ছে অনির্বাণের প্রতি! অন্যদিকে মোড় নিচ্ছে স্রোত-সার্থক সম্পর্ক, কী ঘটতে চলছে মিঠিঝোরায়?

Mithijhora Serial today episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)সুমন দে (Suman Dey)। এই ধারাবাহিকের আগে আরাত্রিকা কাজ করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি আর সুমন দে কে দেখা গিয়েছিলো কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার মা-তে। সম্প্রতি এই ধারাবাহিকে এই জুটির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

মিঠিঝোরা ধারাবাহিকের ১৯ আগস্টের পর্বের আপডেট/ Mithijhora Serial today episode

এই ধারাবাহিকে দেখা যায় যে পর্বে শুরুতে অনির্বাণ রাইকে জড়িয়ে ধরতে যায় তখন অনির মা সেখানে চলে আসে। এরপর অনির্বাণের মা সেখানে এসে রাইয়ের শরীর খারাপের বিষয় বলতে থাকে এবং বলতে থাকে এই যে অজ্ঞান হয়ে যাচ্ছে বমি করছে এবং কিছু খেতে পারছে না এটা একদম ভালো নয়। রাই বলে, তার সিরিয়াস কিছু হয় নি। হয়ত বাইরে কিছু খেয়েছে বলে অসুবিধা হচ্ছে (Mithijhora Serial today episode)

শাশুড়ি তখন বলে, আমার মনে হয় অনি তোমার রাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত। রাই তখন বলে যদি ডাক্তারের কাছে যেতেই হয় তাহলে আমি ছুটির দিন একা যাবো অনির্বাণকে শুধু শুধু অফিস কামাই করে যেতে হবে না। শাশুড়ি তখন রাইকে বলে তুমি কি অনির্বাণকে এড়িয়ে যেতে চাইছো? রাই তখন যেতে রাজি হয়। এরপর দেখা যায় যে রাইয়ের শাশুড়ি নিজেদের পরিচিত একজন বড় ডাক্তারকে সাজেস্ট করে (Mithijhora Serial today episode)

অন্যদিকে নীলু শোর্যকে বলে যে, সে তার সাথে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে চাই। কিন্তু শৌর্য বলে, এটা সম্ভব নয়। নীলু তখন বলে শৌর্য তাকে ঠকিয়েছে কারণ সে এখনও অবধি রাইকে মন থেকে ভুলতে পারে নি। অন্যদিকে ধারাবাহিকে দেখা যায় যে, রাই ডাক্তার দেখাতে যাবে বলে ঠিক করলেও সেদিন তার অফিসে কাজের চাপ বেড়ে যায় আর সেই কথাটা সে ফোন করে অনির্বাণকে বলে দেয় (Mithijhora Serial today episode)

অনির্বাণ বলে ডাক্তার দেখাতে যাবে না ঠিক আছে কিন্তু রাত্রেবেলা এসে অফিস থেকে তাকে আনতে যাবে। রাই মানা করে না এইবার আর। রাই আবার দুর্বল হচ্ছে অনির্বাণের প্রতি সেটা সে বুঝতে পারে।
অন্যদিকে দেখা যায় যে স্রোতকে সার্থকের বাবা আবার বাড়িতে ডাকেন। স্রোত সার্থকদের বাড়িতে যাবে বলে যখন রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে আছে তখন সার্থকের গাড়ি সেখানে দাঁড়ায়। 

সার্থক তাকে বলে তার সাথে বাড়ি যেতে কিন্তু স্রোত বলে সে অটো করে চলে যাবে, তখন সার্থক জোর করে স্রোতকে টেনে নিজেদের গাড়িতে তোলে। গাড়িতে উঠে সে লক্ষ্য করে স্রোত আজকে বেশ ভালোই সেজেছে আর সেই কথাটা স্রোতকে বললে স্রোত লজ্জা পেয়ে যায় (Mithijhora Serial today episode)

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles