‘রোগীদের যদি মৃত্যু হয়…’, চিকিৎসকদের জনরোষের কথা বলে প্রকাশ্য মঞ্চে তাদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অরূপের!

Arup chakraborty Threatened Doctors: আর জি কর কাণ্ডের (R g kar) পরিস্থিতিতে রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ রীতিমতো উত্তাল হয়ে আছে। তরুণী চিকিৎসক (Doctor death) পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর কিনারা ও সুষ্ঠু সঠিক তদন্তের দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। এই ঘটনায় বিচার চেয়ে বিগত ১০ দিন ধরে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা যে কারণে স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালে যাবতীয় পরিষেবায় ব্যাঘাত ঘটছে যে কারণে এইবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাঁকুড়া সংসদ অরূপ চক্রবর্তী (Arup chakraborty Threatened Doctors)

আন্দোলনকারী চিকিৎসকরা আন্দোলনের যুক্ত থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এই অভিযোগ এনে আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি দেন বাঁকুড়ার সংসদ এবং তার কথাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক সমালোচনা। ‌ চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার সাংসদ বলেন, “যদি বিনা চিকিৎসায় কোন রোগীর মৃত্যু হয় তবে জনরোষ তৈরি হবে” (Arup chakraborty Threatened Doctors)

তিনি আর‌ও বলেন যে, গ্রামের মানুষ দৌড়ে আসবেন হাসপাতালে হাসপাতালে তখন কিন্তু আমরা রক্ষা করতে পারব না। তাই আপনাদের করজোড়ে বলতে চাই আন্দোলন একটা সংগ্রাম, প্রতিবাদ একটা সংগ্রাম, কিন্তু প্রতিবাদের নামে বিশৃঙ্খলার চেষ্টা, রাজনৈতিক রঙ লাগানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটানোর চেষ্টার যে চক্রান্ত চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি” (Arup chakraborty Threatened Doctors)

এইভাবে ডাক্তারদের ভয় দেখিয়ে তিনি মঞ্চের মধ্যে যে বক্তব্য রাখলেন মঞ্চ থেকে নেমে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি সেই একই মতামত পোষণ করেন (Arup chakraborty Threatened Doctors)। তিনি বলেন , “জনরোষ হবেই। ডাক্তাররা যদি অবরোধের নাম করে বাড়ি চলে যায়। পুরুষ বন্ধু নিয়ে ঘুরতে যায়, রোগী মৃত্যু হলে মানুষ কি ছেড়ে দেবে?”

একই সাথে পুলিশকেও তাদের অবস্থান নিয়ে সতর্ক হতে বলেন অরূপ চক্রবর্তী। তার কথায়, “পুলিশকে সতর্ক করে বলতে চাই, আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চুমু, সাপের মুখে চুমু। বিজেপিকে তুলবেন সিপিএমকে সাহায্য করবেন‌। মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন, এটা বেশিদিন চলবে না। মনে রাখবেন আপনাকে রাজ্য সরকারের অধীনে চাকরি করতে হবে। নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে” (Arup chakraborty Threatened Doctors)

অরূপ চক্রবর্তীর প্রকাশ্য মঞ্চে এই বক্তব্য রাখার পর থেকেই একজন সাংসদ কীভাবে এইরকম কথা বলতে পারে তাই নিয়ে সি পি এমের সুজন চক্রবর্তী তীব্র নিন্দা করে বলেন , “কে কার বন্ধুকে নিয়ে যাচ্ছে, মহিলারা কোথায় যাচ্ছেন, তা তৃণমূল ঠিক করবে? মধ্যযুগীয় বর্বরতা ছাড়া এটা আর কিছু নয়। সমাজের দিকে তাকান সকলের নিরাপত্তার দিকে নজর দিন”।

একই সাথে বিজেপির নেতা রাহুল সিনহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,“রাজ্য সরকারি হাসপাতাল গুলিতে ওষুধ নেই, উপযুক্ত সরঞ্জাম নেই। সে সব নিয়ে কেন কথা বলেন না তো কোনদিন, আসলে বুঝে গিয়েছেন আর জি করের আগুন বাংলার চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তৃণমূল ভয় পেয়ে এবার চিকিৎসকদের ভয় দেখানোর চেষ্টা করছে।”

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles