পুরনো বছরকে নাচের মাধ্যমেই বিদায় জানালেন মিঠুন পুত্রবধূ মাদলসা, ছোটো কালো পোশাকে ভাইরাল সেই ভিডিও

মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদলসা। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়। প্রায়শই তাঁর নাচের ভিডিও বা ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নিজের গ্ল্যামারস্‌ অবতারের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতেই অবস্থান তাঁর। নিজের ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয়, তা বেশ ভালো ভাবে রপ্ত করেছেন মাদলসা। নিজের বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে অনুরাগীদের মনোরঞ্জন করতে বেশ ভালোই পারেন অভিনেত্রী।

সম্প্রতি, মাদলসা নাচের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বছর শেষে তাঁর এই নাচ বেশ উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরনো বছরকে বিদায় জানিয়ে ‘না না সং’ গানের ছন্দে পা মিলিয়েছেন তিনি।

ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে কালো পোশাকে। দক্ষতার সঙ্গে ‘না না গানের তালে নাচ করেছেন তিনি। ফিল্টারের মাধ্যমে নিজের অন্য এক অবতার সৃষ্টি করে নেচেছেন মিমো চক্রবর্তীর স্ত্রী। তাঁর এই নাচের ভিডিও পোস্ট হতেই বেশ ভাইরাল হয়েছে।

বর্তমানে ‘অনুপমা’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের বেশ মন জয় করে ফেলেছে।

প্রসঙ্গত, ছোটো থেকেই ফিল্মি আবহাওয়ার মধেই বড় হয়েছেন মাদলসা। তার বাবা হলেন পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। তার মা শীলা শর্মা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জগতে বেড়ে ওঠার দরুন তার বরাবরই অভিনয়ের দিকে একটা টান ছিলই।

২০০৯ সালে একটি তেলেগু ছবি ‘ফিটিং মাস্টার’-এর হাত ধরে অভিনয়ে ডেবিউ করেন তিনি। এরপর কন্নড়, তামিল, জার্মান, ও কয়েকটি হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। এরপর কোরিওগ্রাফার গণেশ আচার্যের পরিচালিত ছবি ‘অ্যাঞ্জেল’-এর হাত ধরে বলিউড যাত্রা শুরু হয় মাদলসার। এর আগে ‘অন্নপূর্ণা’ নামের একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন মাদলসা। ২০১৮ সালে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাদলসা।

RELATED Articles