সন্ধ্যাবেলা মানে আমাদের কাছে চা মুড়ি নিয়ে টিভির সামনে বসে পড়া। মূলত মা কাকিমারাই চায়ের কাপ হাতে টিভির সামনে বসে পড়েন সিরিয়াল দেখতে। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় নিজের পরিবারের সদস্য বলেই ভাবতে শুরু করেন বাড়ির মা কাকিমারা। তাই বাংলা সিরিয়াল যুগ যুগ জিও! এবার দেখে নেয়া যাক পুজোর সপ্তাহে কোন সিরিয়ালের মুখে হাসি ফুটল আর কোন সিরিয়ালের নির্মাতারাই বা পড়ে গেলেন দুশ্চিন্তায় কারণ এসে গিয়েছে এই সপ্তাহের টিআরপি রেটিং।
আবার বাজিমাত করলো স্টার জলসার মোহর ধারাবাহিক। চিত্রনাট্যর জেরে এবং সপ্তাহ জুড়ে দর্শকদের বিচারে এবার টিআরপি রেটিং চার্টে প্রথম স্থান দখল করল মোহর। অর্থাৎ এই নিয়ে দ্বিতীয় বার মোহর টিআরপি রেটিং চার্টে শীর্ষস্থান দখল করে রাখল।
বস্তুত মোহর সিরিয়ালে এখন যা দেখানো হচ্ছে তাতে দর্শকরা অত্যন্ত উত্তেজিত। শংখ স্যারের সঙ্গে মন্দিরে বিয়ে করার পর শিবলিঙ্গের সামনে রোমান্স থেকে শুরু করে কাচের গ্লাস মাঝে রেখে চুমু খাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এর পরেই আসে কাহানি মে টুইস্ট। শংখ স্যারের প্রাক্তন প্রেমিকা শ্রেষ্ঠ নামের সঙ্গে ঝামেলা করে মোহর ম্যামের হাতে চড় খায় এরপরই রেগে যায় শংখ স্যার। ধারাবাহিকে উত্তেজনা এখন তুঙ্গে উঠেছে। তাই স্বাভাবিকভাবে টিআরপি রেটিংও এই সিরিয়ালের চড়চড় করে আকাশের দিকে ধাবমান।এই সপ্তাহে মোহরের রেটিং ১০.৫।
রানী রাসমণি এই সপ্তাহের দ্বিতীয় স্থান থেকে পিছিয়ে চলে গেলেন তৃতীয় স্থানে রেটিং ৯.৭ এবং আশ্চর্যজনকভাবে টিআরপি রেটিং এর দ্বিতীয় স্থান দখল করল স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। সৌজন্য এবং গুনগুনের খুনসুটিতে এখন খড়কুটোর রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯.৫। শ্রীময়ী রেটিং ৯.২ এবং র্যাঙ্ক চতুর্থ। সাঁঝের বাতি সিরিয়ালে আর্য-চারুর ভালোবাসায় রেটিং দাঁড়িয়েছে ৯ এ। কৃষ্ণকলি পিছিয়ে চলে গেল সপ্তম স্থানে, রেটিং ৮.১। সিরিয়ালের টিআরপি গুলো দেখে নিন এক ঝলকে..
১. মোহর – ১০.৫
২.খড়কুটো – ৯.৯
৩.রানী রাসমণি – ৯.৭
৪.শ্রীময়ী – ৯.২
৫.সাঁঝের বাতি – ৯.০
৬.যমুনা ঢাকি – ৮.৪
৭.কৃষ্ণকলি – ৮.১
৮.আলোছায়া – ৭.০
৯.ভাগ্যলক্ষ্মী – ৬.৫
১০. কি করে বলবো তোমায় – ৬.৩
অন্যদিকে রিয়ালিটি শোর টিআরপিতে প্রথম তিনটি স্থানে দখল করেছে জি বাংলা রিয়্যালিটি শোগুলি। সারেগামাপা প্রথম স্থান দখল করেছে, মীরাক্কেল দ্বিতীয় স্থান দখল করেছে এবং তৃতীয় স্থানে রয়েছে দিদি নম্বর ওয়ান।এই তিন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের রেটিং যথাক্রমে ৭.২,৫.২,৪.৫।






