অভিনেত্রী ও গায়িকা মোনালি ঠাকুর যে আর সিঙ্গেল নেই একথা মোটামুটি সবাই জানেন। ইনস্টাগ্রাম একাউন্ট নিয়মিত লক্ষ্য করলেই এ কথা বোঝা যাবে। কিন্তু তিনি যে বিবাহিত এ কথা কি আপনি জানতেন? আর তাঁর বিবাহিত জীবনের তিন বছর কেটে গেছে ইতিমধ্যেই? অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মত ঘটনাই বটে।
সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি ঠাকুর বলেছেন, তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি। জার্মান বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে প্রেম সম্পর্কের কথা কারোরই অজানা নয়। তবে মাইক যে তিন বছর আগেই স্বামী হয়েছেন সেকথা আড়ালেই রেখেছিলেন গায়িকা।
https://www.instagram.com/p/BrkTySdgRQP/?utm_source=ig_web_copy_link
বছর ৩৪ এর জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা বলেছেন, “হ্যাঁ! আমি আর মাইক ২০১৭ সালে বিয়ে করেছি। কোনওদিনই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলিনি, কারণ কোনও অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলাম।” ২০১৬-র ক্রিসমাসে মাইক বিয়ের প্রস্তাব দেন মোনালিকে। না করেননি তিনি।
এই মূহুর্তে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন মোনালি। তিনি আরও জানিয়েছেন, “যেখানে আমরা প্রথমদিন দেখা করেছিলাম। ১০ ডিগ্রি ঠান্ডায় মাইক সেই গাছের নীচেই প্রপোজ করে। আমি না বলতে পারিনি।” মোনালির নতুন অ্যালবাম “দিল কা ফিতুর” এ দেখা যাবে মাইককে।
তবে এই সুন্দরী বাঙালি গায়িকা খুব ভাল করেই জানেন, এ খবর প্রকাশ্যে আসতেই সরগরম হবে বলি ইন্ডাস্ট্রি। এর আগে ইনস্টাগ্রামের কয়েকটি ছবিতে মোনালির হাতের আংটি দেখে অনেকেই তাঁর এনগেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অবশেষে সত্যিটা সামনে এল। এই খবরে তার অনেক অনুরাগীর যে মন ভাঙল একথা বলাই বাহুল্য।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার