টলিপাড়ার অন্যতম স্টাইল আইকন! সাদা বেলুন ব্লাউজে নেটিজেনদের প্রশংসা কুড়লেন মনামী

মনামী ঘোষ বাংলার পর্দার বেশ জনপ্রিয় মুখ। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও নিজের সেরা অভিনয় তুলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তার পোস্ট করা সব ছবিই যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টগ্রামে পোস্ট করেছেন আরও একটি ছবি যা বেশ ভাইরাল হয়েছে। জেব্রা প্রিন্টের লাল সাদা শাড়ির সঙ্গে সাদা বেলুন ব্লাউজ, চোখে উইংড আইলাইনার, ঠোঁটে গাঢ় লিপস্টিক ও খোলাচুলে আরও বেশি লাস্যময়ী দেখাচ্ছিল মনামীকে। তাঁর এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। এই সময় যখন কোন নায়িকা কোনও ছবি পোস্ট করলে ট্রোল হতে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে মনামীর ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনাই ঘটে। কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

বয়স চল্লিশের কোটায় পৌঁছালেও তাকে দেখে তা একেবারেই বোঝার উপায়মাত্র নেই। তার পোস্ট করা সব ছবিতেই তাক লাগান অভিনেত্রী। শুধু ছবি নয়, নিজের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মনামী। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে প্রায়ই নিজের বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করেন তিনি। তার এসব নাচের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

পুজোর কিছুদিন আগেই শেষ হয়েছে মনামী অভিনীত ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’। এরপর বেশ কিছুটা ভেঙে পড়েন অভিনেত্রী। সেকথা নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। পুজোর আগে মুক্তি পেয়েছিল এসভিএফ প্রযোজিত ‘দুগগা এলো’ গাটি। এই গানে অংশগ্রহণ করেন মনামীও। সেখানেও তার পরিবেশন প্রশংসিত হয়েছে। খুব তাড়াতাড়িই তিনি আবার কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। বর্তমানে একটি ওয়েব সিরিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী। তবে বর্তমানে একটি রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ‘-এর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সেই শো-এর সেট থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

আরও অন্যান্য খবর