বুধবার ছিল রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটকের নাম কোট করে ক্যাপশন দিয়েছেন জিতু। খাঁটি বাঙালি লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অভিনেতা জিতু কমল। জিতুর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার পরনে সাদা পাঞ্জাবি, নীল রঙেরই পার দেওয়া। ক্যাপশনে লিখেছেন, ‘গোঁড়ায় গলদ ছিলো, শেষে “শেষ রক্ষা” তো হইল!’ এই ক্যাপশনের পিছনে লুকিয়ে রয়েছে কোনো ইঙ্গিত সেটাই খুঁজছে নেটিজেনরা। নবনীতাকে (Nabanita) ইঙ্গিত করেই কি এই পোস্ট।
২০২৩ সালে সামনে এসেছিল নবনীতা(Nabanita) ও জিতুর বিবাহ বিচ্ছেদের খবর। এই খবরে অবাক হয়ে গিয়েছিল নেট নাগরিকেরা। এরপর নবনীতা জানিয়েছিলেন, নভেম্বরেই অফিসিয়ালি আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। নবনীতা আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় জিতু তাঁকে ব্লক করে দিয়েছে। সংবাদমাধ্যমের থেকেই জিতুর ব্যাপারে খবর পান।
বিবাহ বিচ্ছেদের পর জিতুর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তোলেন অভিনেত্রী নবনীতা (Nabanita)। নবনীতা জানিয়েছিলেন, জিতুর আর তাঁর জয়েন্ট লকারে রাখা ছিল বিয়ের গয়না। জিতু জানায়, গয়না নাকি নেই! বারবার চেয়েও, গয়না ফেরত পাচ্ছেন না। অভিনেত্রী এও জানান, বিবাহ বিচ্ছেদে জিতুর থেকে তিনি খোরপোশ নেননি। এমনকি যে ফ্ল্যাটে জিতু নবনীতা থাকতেন, তা ছিল নবনীতার নামে। সেটি তিনি ডিভোর্সের আগে জিতুকে লিখে দিয়েছেন।
নবনীতার (Nabanita) এত অভিযোগের পরেও মুখ খোলেননি জিতু। বরাবরের মতো মুখ বন্ধই রেখেছেন। ২০১৯ সালের ৬ই মে বিয়ে করেন জিতু কামাল নবনীতা। চলতি বছর ওই তারিখ নিয়ে কোন কথাই বলেননি জিতু। তবে নবনীতা বরাবরের মতোই একটি পোস্ট করেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া নবনীতা একটি স্টোরি শেয়ার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্টোরিতে নবনীতা লেখেন, ০৬/০৫/২০১৯ এই তারিখটি, এরপর ১৯ শব্দটি কেটে দেন। নীচে লেখেন সোমবার। নবনীতার এই পোস্টে অনেকের মনে করেছেন যেন ওই দিনটি নিজের জীবন থেকে মুছে ফেলতে চাইছেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি নবনীতাকে (Nabanita) দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে। ছোট করতে দিয়ে কাজ শুরু করেছিলেন জিতু তবে তিনি এখন বড় পর্দার স্টার। অপরাজিতা সিনেমায় দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা। শেষে তাকে দেখা গেছিল জিতের সঙ্গে মানুষ সিনেমায়। এরপর জিতুকে দেখা যাবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে। সেখানে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!