‘আমরা ২০ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, আমাদের পরিবার ও সন্তানদের বাঁচাতে হবে’, হরিদ্বারে ধর্ম সংসদের বিতর্ক নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ তাঁর নানান মন্তব্যের জন্য নানান সময় বিতর্কে জড়িয়ে পড়েন। নানান ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি চর্চায় আসেন। সম্প্রতি নিজের বক্তব্যের জন্য ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন নাসিরুদ্দিন শাহ। তাঁর মতে, যারা মুসলিমদের গণহত্যার ডাক দিয়েছে, তারা আসলে দেশে গৃহযুদ্ধেরই ডাক দিচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ ১৭ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর অনুষ্ঠিত ধর্ম সংসদ সম্পর্কে কথা বলেন। তাঁর কথায়, “যা ঘটছে তা দেখে আমি খুবই হতবাক হয়েছি। সম্ভবত তাঁরা জানে না তাঁরা কী নিয়ে কথা বলছে এবং কাদের আহ্বান করছে। এটা একভাবে গৃহযুদ্ধের মতো হবে”।

এই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ আরও বলেন, “আমরা ২০ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব। ভারত আমাদের ২০০ কোটি মানুষের জন্য মাতৃভূমি। আমরা এখানে জন্মেছি। আমাদের পরিবার এবং বহু প্রজন্ম এখানে রয়েছে এবং আমাদের মানুষও এই মাটিতে পাওয়া গিয়েছে। আমি নিশ্চিত যে এ ধরনের কোনো অভিযান শুরু হলে প্রবল বিরোধিতা হবে এবং এতে ব্যাপক ক্ষতিও হতে পারে”।

অভিনেতার আরও সংযোজন, “মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হচ্ছে। এটা করে মুসলমানদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কিন্তু মুসলমানরা হাল ছাড়বে না। মুসলমানরা এই পরিস্থিতির মুখোমুখি হবে। আমাদের বাড়ি ও মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আমাদের পরিবার ও সন্তানদের বাঁচাতে হবে”।

এই বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন শাহ। তাঁর কথায়, যে ঘটনা ঘটেছে, তা মুসলিমদের অসুরক্ষিত বোধ করানোর সহজ পন্থা। যেখানে ঔরঙ্গজেবের কথা বলা হয়, সেখান থেকেই এই কাজ শুরু হয়।

তাঁর কথায়, বিছিন্নতাবাদ ক্ষমতাসীন দলের নীতিতে পরিণত হয়েছে। সরকার ধর্ম সংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম্ন এসব লোকদের সঙ্গে কী করা হবে, কিন্তু সত্যি কথা হল তাদের কিছুই হয়নি”।

RELATED Articles