জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসন! ‘নাটু নাটু’ গানে পা দোলাল বিশ্ববাসী, রাজামৌলির RRR ছবির এই গানের ঝুলিতে এল গোল্ডেন গ্লোব পুরস্কার

বিশ্বমঞ্চে জায়গা করে নিল রাজামৌলির ছবির গান। দক্ষিণী ছবির হাতে ধরেই মুখ উজ্জ্বল হল দেশের। গোল্ডেন গ্লোব পুরস্কার পেল ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই খুব খুশি ছবির নির্মাতা ও কলাকুশলী।

গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়নের তালিকায় আগেই জায়গা করে নিয়েছিল ২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবিটি। সেরা অরিজিনাল গান ও সেরা ছবির মনোনয়ন পায় আরআরআর। আর এবার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরার শিরোপা পেল আরআরআর।

অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেল সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জেন ‘নাতু নাতু’ গানটি। প্রথমবার দক্ষিণী ছবির হাত ধরে গোল্ডেন গ্লোব সম্মান এল ভারতের ঘরে।

এদিনের এই পুরস্কাররের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক এসএস রাজামৌলি ও ছবির দুই নায়ক জুনিয়র এনটিআর ও রাম চরণ। এদিন সেরা হিসেবে ‘নাটু নাটু’ গানটি ঘোষণা হতেই রীতিমতো আনন্দে লাফিয়ে ওঠেন দুই অভিনেতা। গানের জন্য পুরস্কার গ্রহণ করেন কীরাবনী। এদিন রাজামৌলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাম চরণ ও জুনিয়র এনটিআর-কেও ধন্যবাদ জানান তিনি এই গানে দুর্ধর্ষ নাচের জন্য।

https://twitter.com/RRRMovie/status/1612989220045611008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612989220045611008%7Ctwgr%5E787ce360727574630041e47da42c51b8b8fc5f82%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Frrrs-naatu-naatu-wins-first-golden-globes%2F

বিশ্বব্যাপী ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজামৌলির ‘আরআরআর’। দেশপ্রেমের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ছিল ভরপুর অ্যাকশন। ছবিটিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকমহল। এই ছবি পৌঁছেছে অস্কার মঞ্চেও। এবার রিহানা, টেলর সুইফট, লেডি গাগাদের পিছনে ফেলে গোল্ডেন গ্লোব ছিনিয়ে নিল ‘নাটু নাটু’ গানটি।

এই পুরস্কারের জন্য ছবির নির্মাতা ও কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন এটি ভারতের জন্য খুবই গর্বের দিন।

https://twitter.com/narendramodi/status/1613057003890544641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1613057003890544641%7Ctwgr%5E787ce360727574630041e47da42c51b8b8fc5f82%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Frrrs-naatu-naatu-wins-first-golden-globes%2F

RELATED Articles