আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে জানা যায় যে তাদের মধ্যে গাঁ’জা নিয়ে কথা হয়েছে, এমনটাই জানা গেল এনসিবি সূত্রে। এক জায়গায় আরিয়ান অনন্যার কাছে জানতে চায় যে সে কী তাকে গাঁ’জা জোগাড় করে দিতে পারবে? এর উত্তরে অনন্যা বলেন, “হ্যাঁ আমি যোগাড় করে দেব”।
এনসিবি সূত্রে ইন্ডিয়া টুডে-র কাছে খবর, আরিয়ান ও অনন্যার হোয়াটসঅ্যাপ চ্যাটের একজায়গায় দেখা যায় যে তারা দু’জন গাঁ’জা নিয়ে কথা বলছেন। এরপর অনন্যার কাছে আরিয়ান জানতে চান যে সে তাকে গাঁ’জা জোগাড় করে দিতে পারবে কি না। আর এর উত্তরে অনন্যাকে উত্তর দিতে দেখা যায়, “হ্যাঁ আমি যোগাড় করে দেব”।
এনসিবি কর্তারা যখন অনন্যাকে এই চ্যাট দেখান, তখন অভিনেত্রী জানান, “আমি মজা করছিলাম”। গত বুধবারই এনসিবি আদালতকে জানায় যে এক উঠতি অভিনেত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মা’দ’ক নিয়ে কথা বলতেন আরিয়ান।
এরপরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালানো হয়। জেরার জন্য এনসিবি দফতরে হাজির হওয়ার সমন দেওয়া হয় তাকে। তবে সেদিন সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এইন কারণে আজ, শুক্রবার ফের একবার অনন্যাকে ডাক পাঠিয়েছে এনসিবি। সকাল ১১টায় এনসিবি অফিসে অনন্যার হাজিরা দেওয়ার কথা থাকলেও দুটোর সময়ও তাঁকে এনসিবি দফতরের চত্বরে দেখা যায়নি।
অনন্যা পাণ্ডে আরিয়ানের বোন শাহরুখ-কন্যা সুহানার খুবই কাছের বান্ধবী। সেই সূত্রে মন্নতে যাতায়াত রয়েছে অনন্যার। আরিয়ানের সঙ্গেও বন্ধুত্ব রয়েছে অনন্যার। জানা গিয়েছে, আজ নিজের সমস্ত চ্যাট এনসিবির কাছে ডিকোড করবেন অনন্যা। তাঁর ল্যাপটপ ও ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।





