ইতিমধ্যে জানা গিয়েছে যে এনসিবি(NCB) রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) কাছ থেকে প্রায় ২৫ জন বলিউড তারকার নাম জানতে পেরেছেন যারা নিয়মিত মাদক(Drugs) সেবন করেন। এদের মধ্যে পাঁচ জনের নাম সামনে এসেছে, সারা আলি খান, রকুল প্রীত সিং, ডিজাইনার সিমোন খাম্বাট্টা, সুশান্তের বন্ধু এবং প্রাক্তন ব্যবস্থাপক রোহিনী আইয়ার, এবং সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’ পরিচালক মুকেশ ছাবড়া।
https://twitter.com/mssirsa/status/1156126150755622913?s=20
সূত্রমতে, রিয়া এনসিবিকে জানিয়েছে যে বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদকাসক্ত। এখন সর্বভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এবার এনসিবি গত বছরের অক্টোবর মাসে করণ জোহরের একটি পার্টির ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত শুরু করতে পারে যেখানে ভিকি কৌশল কে সম্ভবত ড্রাগ নিতে দেখা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত মনজিন্দার এস সিরসা নামে একজন বিধায়ক করণ জোহরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করেন যেখানে করণের বাড়ির হাউস পার্টিতে ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে দীপিকা পাডুকোন, শহীদ কাপুর, রণবীর কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, জোয়া আক্তার, আয়ান মুখোপাধ্যায়, মীরা রাজপুত, শাকুন বাত্রাকে দেখা যাচ্ছে। টুইটের ক্যাপশনে এই বিধায়ক লেখেন,কল্পনা বনাম বাস্তব, দেখুন কীভাবে বলিউডের উচ্চ শক্তিশালীরা তাদের ড্রাগ নিয়ে গর্বিতভাবে উচ্ছ্বসিত হন !
https://twitter.com/Abhishe73050549/status/1298457165456277504?s=20
এই ভিডিওতে অনেকেই বলেন ভিকি কৌশলের কোলের কাছে সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে যা সম্ভবত ড্রাগ। পার্টির মধ্যে ড্রাগ নেওয়ার জন্য নাক ঘষার আভাস এবং অয়ন মুখোপাধ্যায় এর কিছু একটা আড়াল করার চেষ্টা আরো সন্দেহ বাড়িয়ে তোলে। সেই সময়ই নিয়ে অনেক বিতর্ক হলেও ভিকি কৌশল সাফাই দেন যে, ভিডিওটি নেওয়ার ঠিক পাঁচ মিনিট আগে করণের মা তাদের সাথে ছিলেন এই ভিকির পক্ষের ড্রাগ নেওয়া সম্ভব নয়।করণের দাবি ছিল যেটাকে লোকে ড্রাগ বলছে সেটা আসলে আলোর প্রতিফলন এবং ভিকি কৌশল ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠছিলেন তাই তার নাক ঘষার অভ্যাস ছিল! এর ফলে বলিউডের মাদক যোগ রীতিমতো জোরালো হচ্ছে।যা বেশ কিছু নামকরা তারকাদের ভবিষ্যতে বিপদে ফেলতে পারে।





