হঠাৎ দেখলে চেনা দায়! পরনে ঝিকিমিকি ব্লেজার, নীল-দর্শনাদের মাঝে দাঁড়িয়ে নিজের ‘কাঁচা বাদাম’ গানেই নাচলেন ‘বাদাম কাকু’

গায়ে উঠেছে সিক্যুয়েন্সের ঝকমকে ব্লেজার, একেবারে হিরোর মতো সেজে এবার সামনে এলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। তাঁকে হঠাৎ দেখলে চেনা দায় হয়ে যাবে। এমন সাজ-পোশাকে তাঁকে দেখে নেটিজেনরা তো হতভম্ব। যে ভুবন বাদ্যকর ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হলেন, আজ তাঁর বেশভূষা দেখলে মনে হবে এরা যেন আলাদা ব্যক্তি।

এখন ভুবন বাদ্যকর সেলিব্রিটি। গ্রাম্য ছাপোষা পোশাক ছেড়ে এখন তিনি আধুনিক পোশাক পরছেন। তাঁকে ঘিরে রয়েছেন টেলিপাড়ার তারকারা। আর তাদের মাঝে মধ্যমণি হয়ে গান গাইছেন ভুবন বাদ্যকর। নীল ভট্টাচার্য, দর্শনা বণিকদের সঙ্গে নিজের ‘কাঁচা বাদাম’ গানেই কোমর দোলালেন ‘বাদাম কাকু’।

গতকাল, শুক্রবার কলকাতার এক নামী হোটেলে পারফর্ম করেছেন ভুবন বাদ্যকর। এদিন তাঁর কপালে রসকলি দেখা না গেলেও স্টেজে উঠে ‘জয় রাধে’ বলেই  নিজের গান শুরু করেন ভুবন। নিজের সরল ভাষায় সহাস্যে তিনি বলেন যে তাঁর বিশেষ জ্ঞান নেই। তবে তিনি আশা করেন যে তাঁকে সকলে আপন করে নেবেন।

তাঁর সঙ্গে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন নীল-দর্শনারা।

ভুবন বাদ্যকর জানান যে তিনিয়ার বাদাম বিক্রি করবেন না। এই বিষয়ে তাঁর সাফ মন্তব্য, “আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না”।

বলে রাখি, গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের এক মিউজিক সংস্থা গোধূলি ভুবন বাদ্যকরের সঙ্গে তিন লক্ষ টাকার একটি চুক্তি করেছে। এদিন এই কোম্পানি ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট কিনে নিয়েছে। এবার থেকে কেউ যদি এই গান ব্যভারেরব চেষ্টা করেন, তাহলে তাঁকে আইনি অনুমতি নিতে হবে।

সেদিন ইলামবাজারের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, “ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে”। উল্লেখ্য,  এদিন চুক্তি স্বাক্ষর করার পর ভুবন বাদ্যকরকে দেড় লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। পরে আরও দেড় লক্ষ টাকা দেওয়া হবে ‘বাদাম কাকু’কে।

আরও অন্যান্য খবর