২৯-এ পা দিলেন তৃণা, সেলেব স্ত্রীর জন্মদিনে ধামাকেদার সারপ্রাইজ নীলের!

ছোট পর্দার জনপ্রিয় তারকা তৃণা সাহা। এবার তিনি পা দিলেন ২৯ বছরে। খড়কুটো’-র গুনগুনকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তাঁর অনুরাগী মহল। সেইসঙ্গে নায়িকার স্বামী ও নায়ক নীল ভট্টাচার্য সেলিব্রেশনে কোনও খামতি রাখতে নারাজ। তাই তো স্ত্রীকে দিলেন বিশেষ সারপ্রাইজ। নীলের সেই সারপ্রাইজ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। স্বামী নীল ভট্টাচার্যর সঙ্গে তৃণার সম্পর্ককে এমনিতেই নেট দুনিয়া খুবই ভালোবাসে। তার উপর আবার তৃণার জন্যে তাঁর সারপ্রাইজ, ব্যাস দর্শকদের আর দেখে কে!

কী ছিল সেই সারপ্রাইজ? বাড়িতেই সারপ্রাইজ পার্টির আয়োজন করেন নীল। সঙ্গে ছিল তাঁদের পরিচিত বন্ধুরা। মাঝরাতে তৃনাকে ঘুম থেকে তুলে কেক কাটান নীল। বার্থডে কেক, উপহার, ফুল পেয়ে আপ্লুত তৃণা নিজেও। বরমশাইয়ের এই সারপ্রাইজ মন ভরিয়ে দিয়েছে নায়িকার। একটা নয়, একাধিক কেক কাটতে দেখা গেছে তৃনাকে। আর নীলের বিশেষ উপহার ছিল হিরের গলার হার। সেটা নীল নিজের হাতে পরিয়ে দিলেন তৃনাকে। সরু সেই হারে বেশ মানিয়েছে তৃনাকে। আর সেই সঙ্গে আদর, ভালোবাসা তো ছিলই।

এই গোটা সেলিব্রেশনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুভাকাঙ্ক্ষীরাও বেশ অবাক হয়েছেন এই ভিডিও দেখে। ভালোবাসার বন্যা বয়ে গেছে নীল এবং তৃণার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সেই সঙ্গে নীল তাঁর বন্ধুদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়েছেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles