বলিউড গায়িকা নেহা কাক্কার প্রায় সবসময়ই খবরের শিরোনামে থাকেন কোনো না কোনো কারণে। এর আগে হিমাংশ কোহলির সঙ্গে তার ব্রেকআপ এবং পরবর্তীকালে ইন্ডিয়ান আইডলের সেটে আদিত্য নারায়ণের সঙ্গে তার বিয়ের প্রস্তাব, সবকিছু নিয়েই নেহাকে সংবাদ শিরোনামে রাখে মিডিয়া হাউজগুলো।
যদিও কিছুদিন আগেই পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৩২ বছর বয়সী এই বলিউড গায়িকা। এক সপ্তাহ ধরে চলা বিবাহ অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রতিদিন ফলাও করে ছাপা হয়েছে সংবাদপত্র থেকে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে তিনি কোথায় হানিমুনে যাবেন সেই নিয়ে জল্পনা করছেন তার ভক্তরা কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নেহার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষুচড়কগাছ তার ভক্তদের।
র্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিং এর সঙ্গে তিনি ঘনিষ্ঠ অবস্থায় খোলামেলা পোশাকে নাচছেন, এই ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা।
সদ্যবিবাহিতা গায়িকা পরনে তাঁর গোলাপি ফিনফিনে নাইটি, উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস। সঙ্গে রয়েছেন হানি সিং। তবে নিন্দুকেরা বলছেন যে এই গানে ভিডিওতে নেহা যত না গেয়েছেন তার থেকে বেশি শরীরী হিল্লোলে মাত করেছেন সকলকে।
যদিও সকলেই তার সমালোচনা করতে শুরু করে দিয়েছেন কারণ তাদের কথায় যিনি কিছুদিন আগে বিয়ে করলেন তিনি কী করে এমন খোলামেলা ড্রেসে ‘পরপুরুষের’ সঙ্গে নাচতে পারেন।
দেখুন নেহার সেই ডান্স ভিডিও যা বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়…





