বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। দীর্ঘদিন বলিউডে কাজ করছেন তিনি বর্তমানে তাঁর ব্যস্ত সিডিউল থেকে সময় পাওয়া সত্যিই দুরূহ ব্যাপার। তার মধ্যেই শরতের সুন্দর পরিবেশে একটু সময় পেতেই মায়ের সাথে ব্রেকফাস্ট করার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। এমনিতে তারকাদের পরিবারের সাথে সময় কাটানো বেশ সমস্যা। তার মধ্যে প্রত্যেকেই চান নিজের পরিবারের সাথে সময় কাটাতে, হৃত্বিক রোশনও তার ব্যতিক্রম নন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে মা পিংকি রোশনের সাথে ব্রেকফাস্ট করছেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক। তার মা খোলা চুলে ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের মিষ্টি আবহাওয়া উপভোগ করছেন।আর অভিনেতা সদ্য ঘুম থেকে উঠেছেন।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন ‘একটা প্রাতরাশ ডেট আমার মায়ের সঙ্গে। এটা একটা দারুণ সকাল। বুধবারেও পুরো রবিবার মনে হচ্ছে। যান এবার নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরুন।’
View this post on Instagram
এই অবধি সব ঠিক ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কে কখন কটাক্ষের মুখে পড়বেন বলা মুশকিল। নেট নাগরিকদের বাড়ির দেওয়ালের দিকে। ছবিতে সুস্পষ্ট দেখা যাচ্ছে খসে পড়া পলেস্তারা যুক্ত, রংহীন সাদা একটি দেওয়াল। আর এই দেখেই নেটিজেনদের বক্তব্য, ‘যাক দেখে ভালো লাগল বড়লোকদের বাড়ির দেওয়ালেও নোনা ধরে’! আরেক জন বললেন, ‘হৃতিক না আমি বাড়ির দেওয়াল দেখছি’। আবার কেউ লিখেছেন, “বাড়ির এত খারাপ অবস্থা বলেই আপনি বাড়িতে বসে কোনো ছবি তোলেন না? ”
তবে এসবের মাঝে অভিনেতা চুপ করে থাকবেন তাই কি আর হয়? নেটিজেনদের কমেন্টের উত্তরে অভিনেতা জানান আপাতত ভাড়া বাড়িতে আছি, খুব শীঘ্রই নিজের বাড়িতে ফিরে যাব।’ নেটিজেনদের এমন কটাক্ষে সুন্দর ছবি তে একেবারে জল ঢেলে দিয়েছে। ইতিমধ্যেই হৃত্বিক রোশনের এই ছবির নিচে কমেন্ট করেছে জনপ্রিয় রঙের ব্র্যান্ড খোদ এসিয়ান পেইন্টস। তারা কমেন্ট করে জানিয়েছেন ‘কারও দেওয়াল নিয়ে মজা করা মোটেও উচিত নয়।’





