দেবলীনা ছবি পোস্ট করতেই ‘কালো বিধবা’ বলে দাগলেন এক নেট জনতা, বর্ণবিদ্বেষী মন্তব্যকে ঘিরে জল্পনা

এমনিতে তাকে নিয়ে সবসময়ই কিছু না কিছু খারাপ ইঙ্গিত করতেই থাকেন ইন্টারনেট দুনিয়ার একাংশও। মাঝে মাঝে তা বাধছাড়াও হয়ে যায়। কিন্তু তিনিও কম যান না। অন্য সব তারকার মতো মুখ বুজে থাকার পাত্রী তিনি একেবারেই নন। বেশ কড়া ভাষাতেই নিজের নিন্দুকদের জবাব দেন দেবলীনা।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার সেই ছবিতে একটি বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসেন তার এক অনুরাগী। সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। হাই থাই স্লিটেড গাউন পরে একটি ছবি শেয়ার করেন দেবলীনা। ক্যাপশনে লেখেন, “ব্ল্যাক উইডো”। এই ছবিতেই ঠাট্টার ছলেই একজন মন্তব্য করে বসেন ‘কালো বিধবা রিটার্নস”। মূলত, এখানে একটি ইংরেজি ছবির নামই উল্লেখ করেছেন সেই ব্যক্তি, কিন্তু বাংলা লিখতে গিয়েই মন্তব্যটির অর্থ বর্ণবিদ্বেষকে আঘাত করে ফেলেছে। তবে এই নিয়ে দেবলীনার থেকে কোনও পাল্টা মন্তব্য আসেনি।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

এই ‘ব্ল্যাক উইডো’ ক্যাপশন দিয়ে এর আগেও তিনি ছবি পোস্ট করেন, সেখানে এক নেট জনতা মন্তব্য করেন যে, ‘বিয়ের আগেই বিধবা?’ এই মন্তব্যের বেশ কড়া ভাষায় উত্তর দেন অভিনেত্রী।

এখন দেবলীনা ‘কাঞ্চনজঙ্ঘা’-এর শুটিং নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-এর শুটিং। সেই সূত্রে একঝাঁক তারকাদের নুয়ে উত্তরবঙ্গে উড়ে গিয়েছে ছবির পরিচালক রাজর্ষি দে। আপাতত গন্তব্যস্থল ডুয়ার্সের সামসিং টি গার্ডেন। সেখানেই বেশ আসর জমিয়েছেন গোটা ফিল্ম ইউনিট। উত্তরবঙ্গে এখনও সেভাবে শীতের ছয়ানা লাগলেও, ধীরে ধীরে ঠাণ্ডার রেশ অনুভূত হচ্ছে। তবে সে ঠাণ্ডা আর বেশীক্ষণ সহ্য করতে হল না, ঠাণ্ডার রেশ নিমেষেই কাটিয়ে দিলেন দেবলীনা কুমার। ধরা দিলেন ক্রপ টপ, মিডি বুটস ও জ্যাকেটে। এর জেরে পাহাড়ে তাপমাত্রার পারদ চড়েছে। দেবলীনাকে এই অবতারে দেখে উষ্ণতা বেড়েছে সোশ্যাল মিডিয়াতেও। রীতিমতো ঘাম ঝরার মতো অবস্থা তার অনুরাগীদের।

বিশেষত, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিকে সম্মান জানাতেই পরিচালক রাজর্ষি দে নিয়ে আসছেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। দেবলীনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে একাধিক তারকাদের, যেন চাঁদের হাট। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেও। দার্জিলিংয়ের পাশাপাশি চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও চলছে ছবির শ্যুটিং।

RELATED Articles