তৃতীয় বিয়ে ভাঙনের মুখে, অথচ দিব্যি খোশ মেজাজে লং ড্রাইভ উপভোগ করছেন শ্রাবন্তী

‘এতো আলো আগে দেখিনি, তৃতীয় বিয়ে ভাঙনের গুঞ্জনের মধ্যে হঠাৎই নতুন কোন আলোর উৎস খুঁজে পেলেন শ্রাবন্তী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবন যেন কেমন রহস্যে মোড়া, তাঁর কাছে সুখ বেশীদিন টিকতেই চায় না। ক্ষণে ক্ষণে সুখ-দুঃখের হাতছানি। ব্যক্তিগত জীবন নিয়ে সুখে থাকতে চাইলেও যেন তার কপালে বারবার দুঃখই জোটে। সম্প্রতি তার তৃতীয় বিয়ে নিয়েও চারিদিকে হই হই রই রই কাণ্ড। সকলেরই ধারণা, ফের একবার বিয়ে ভাঙতে চলেছে শ্রাবন্তীর। পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন শ্রাবন্তী ও রোশন। কিন্তু তার কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে দুজনেই দুজনকে নিজেদের ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। তবে এই বিষয়ে দুজনের কাছ থেকেই কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে সম্পর্কের এই টানাপড়েনের মাঝেই নিজের জন্য সুখ খুঁজে নিয়েছেন শ্রাবন্তী। এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন লং ড্রাইভে। বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন তিনি। গাড়ির মধ্যেই গান চালিয়ে নাচতে নাচতে চুটিয়ে আনন্দ করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন শ্রাবন্তী। এই ভিডিওতে তাকে “এতো আলো আগে দেখিনি” গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ফের একবার হাজারো প্রশ্ন উঠেছে।

রোশনকে ছেড়ে শ্রাবন্তীর এতো খুশির কারণ জানতে চেয়েছেন নেট দুনিয়ার অনেকেই। তার এই গানের সঙ্গে ঠোঁট মেলানো নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কী এটি রোশনের সঙ্গে আলাদা হওয়ার খুশিরই বহিঃপ্রকাশ? অনেকে আবার মনে করছেন, শ্রাবন্তী হয়ত রোশনের সঙ্গে বিয়েতে তেমন খুশি ছিলেন না, তাই তার সঙ্গে ভাঙন হতেই তিনি নিজেকে আবার নতুন করে মেলে ধরতে পারছেন। কিন্তু শ্রাবন্তী বা রোশনকে দেখে কোনওদিনই সেরকম কিছু মনে হয়নি। সর্বদাই হাসিখুশিই দেখা যেত তাদের।

রোশনের সঙ্গে আলাদা থাকার পরই রোশনের সঙ্গে সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন অভিনেত্রী। এরই মাঝে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছে অনেক। তার তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে তার চরিত্রের দিকেও আঙুল তুলতে ছাড়েন নি নেট জনতা। শ্রাবন্তঈর একাধিক বিয়ে ও ভাঙন যেন একেবারেই মেনে নিতে পারে না তার অনুগামীরা।

RELATED Articles