শ্রাবন্তী-রোশনের সম্পর্কে ছেদ, এখন বাজারে হটকেক। সকলেই যেন সেই দিকেই তাক করে আছেন, কখন কী নতুন খবর মেলে। এই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেলেও, এদিকে এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মিয়াঁ-বিবি দুজনেই। তবে আবার সোশ্যাল মিডিয়াতে একে অপরকে দাগতে মোটেই কসুর করছেন না তারা।
সম্প্রতি, শ্রাবন্তীর নতুন একটি ভিডিও ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, তিনি অলকা ইয়াগনিক ও কুমার শানুর গাওয়া একটি গানে ঠোঁট মেলাচ্ছেন। ‘চুরাকে দিল মেরা’ গানের অল্প একটু অংশে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে।
View this post on Instagram
তাঁর এই ভিডিও পোস্ট হতে ফের একবার নেটিজেনদের মনে জেগেছে প্রশ্ন। ক্যাপশনে লিখেছেন, রিল ভিডিওর প্রতি ভালবাসা। কিন্তু এবার নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যে এত গান থাকতে শেষে এই বিরহের গান কেন? তাহলে কী শ্রাবন্তী কাউকে কোনও বার্তা দিতে চাইছেন? নতুন করে ফের একপ্রস্থ জল্পনা তৈরি হয়েছে শ্রাবন্তীর এই ভিডিও নিয়ে। যদিও এই বিষয়ে তেমন আমল দেননি অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিং-এর সম্পর্ক নিয়ে গত কয়েকমাস ধরে জলঘোলা কিছু কম হয়নি। তবে এই নিয়ে বিশেষ কিছুই বলতে শোনা যায়নি শ্রাবন্তী বা রোশনকে। এসমস্ত ঝামেলা সামলে ফের নিজের পুরনো রুটিনে ফিরে গিয়েছেন শ্রাবন্তী। নিয়মমাফিক করছেন ওয়েব সিরিজ ও রিয়্যালিটি শো-এর শুটিং। অন্যদিকে, রোশন একবার জানিয়েছিলেন যে পুজোর আগে থেকেই তারা আলাদা থাকছেন। অতীতের সম্পর্ককে তিনি শ্রদ্ধা করেন। তবে এর চেয়ে বেশি কিছু কথা তাঁর মুখেও কখনও শোনা যায়নি।





