পরনে গোলাপি সিক্যুইন ড্রেস, সোশ্যাল মিডিয়ায় তুমুল নেচে দেওরদের রাতের ঘুম ওড়ালেন ‘ঝুমা বউদি’

ছোটো থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। বড় হওয়ার সাথে সাথে নিজের সেই স্বপ্নকে পূরণ করেছেন কলকাতার সেই বাঙালি মেয়ে। ভোজপুরি হোক বা বলিউড টেলি পর্দা, সব জায়গাতেই নিজের ‘জালবা’ দেখাতে সিদ্ধ হস্তা। আবার টলি পাড়াতেও তিনি দেওরদের বড়োই পছন্দের ‘ঝুমা বউদি’। হ্যাঁ ঠিকই ধরেছেন, অভিনেত্রী মোনালিসা কথাই বলা হচ্ছে।

বাংলা সিনেমা ‘স্নেহের প্রতিদান’ দিয়ে তার অভিনয় জীবনের পথ চলা শুরু। কিন্তু বাংলা ছবিতে তেমন সাফল্য পেলেও ভোজপুরি ইন্ডাস্ট্রি আপন করে নেয় তাকে। এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশী ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন মোনালিসা। তবে বাংলাতেও তার জনপ্রিয়তা কম কিছু নয়। হইচই-এর ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো”-তে ঝুমা বউদির চরিত্রে অভিনয় করে দেওরদের নজর কেড়েছেন তিনি। ঝুমা বউদির চোখের ইশারায় রীতিমতো কাবু সব দেওরেরা। কথায় কথায় জব্দ করতে ওস্তাদ। দেওররাও ঝুমা বউদি বলতে পাগল। ঝুমা বউদির রূপের ঝলক ও শরীরী আবেদনে রাতের ঘুম উড়েছে দেওরদের। তবে ঝুমা বউদি ওরফে মোনালিসা কিন্তু একজনকেই মন দিয়ে বসে আছেন।

৩ বছর আগে হিন্দি রিয়্যালিটি শো ‘বিগ বস ১০’-এ অংশ নেন মোনালিসা। শেষ পর্যন্ত এই শো না জিতলেও এখানেই নিজের মনের মানুষ খুঁজে পান তিনি। তিনি আর কেউ নন অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত। বিগ বসের ঘরেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে চুটিয়ে সংসার করছে এই জুটি। সম্প্রতি, স্বামী বিক্রান্তের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন মোনালিসা। গোয়ায় গিয়ে মোনালিসার কালো রাতপোশাক পরা ছবি বেশ ভাইরাল হয়ে যায়। ৩৮-এ পা দিলেন লাস্যময়ী ঝুমা বউদি। তবে তাকে দেখে তার বয়স আন্দাজ করা বেশ মুশকিল। নিজের জন্মদিনে ফের আর একবার নিজের অনুরাগীদের নজর কাড়লেন তিনি।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে মোনালিসা নাচের জন্য বেশ জনপ্রিয়। প্রায়ই নিজের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। নিজের জন্মদিনেও তার অন্যথা হল না। জন্মদিনের রাতে গোলাপি পার্টি ড্রেস ও খোলা চুলে দেদার নাচলেন মোনালিসা। বাদশার ফোকাস গানে নেচে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন তিনি। তার এই নাচের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। লাস্যময়ীর নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরের মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

RELATED Articles