জি বাংলায় আসছে নতুন পৌরাণিক ধারাবাহিক, কবে থেকে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক? বিস্তারিত জেনে নিন

পৌরাণিক ধারাবাহিক দর্শকদের বরাবরই প্রিয় ধারাবাহিকের তালিকায় থাকে। আসছে সুব্রত রায় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। একটা নয় আসছে দু দুটো নতুন ধারাবাহিক। সুব্রত রায় প্রোডাকশন হাউজের দুটি নতুন ধারাবাহিক আসছে দর্শকদের জন্য । দুটি ধারাবাহিকই তৈরি হচ্ছে পৌরাণিক কাহিনী নিয়ে। দুটো গল্পই আসছে মাইথোলজিক্যাল স্টোরির ওপর ভিত্তি করে। তবে একই চ্যানেলে নয়।সুব্রত রায় প্রোডাকশন হাউসের একটি ধারাবাহিক আসবে জি বাংলার পর্দায়, অন্য ধারাবাহিকটি আসছে সান বাংলার পর্দায়। স্টুডিও পাড়া সূত্রে খবর, সান বাংলা ধারাবাহিকের শুটিং শুরু হবে আগে। তারপর শুরু হবে জি বাংলার (Zee Bangla) নতুন পৌরাণিক ধারাবাহিক।

দর্শকদের পছন্দের একাধিক ধারাবাহিক শেষ হয়েছে। সন্ধ্যাতারা, ইচ্ছাপুতুলের পর শেষ হয়েছে সান বাংলা চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিক। পুরনো ধারাবাহিকের বদলে নতুন ধারাবাহিক আসে বটে, তবে পুরনো ধারাবাহিকের গল্প প্রত্যেকের মনে থেকে যায়। পুরোনো চলতি ধারাবাহিক শেষ হলে দর্শকদেরও মন খারাপ হয়। সন্ধ্যাতারা, ইচ্ছাপুতুল ধারাবাহিকের পর শেষ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক।

এর আগে শোনা গেছিল এক জনপ্রিয় চ্যানেলে এক ধারাবাহিক আসছে না। কেন আসছে না তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রোডাকশন হাউজের মধ্যে বিবাদ দেখা গিয়েছে। এবারে আসছে অন্য প্রোডাকশন হাউজের ধারাবাহিক ‌। ফের নতুন ধারাবাহিকের আগমন কতটা দর্শকদের খুশি করবে সেটাই দেখার। নাকি এই ধারাবাহিক নিয়েও তৈরি হবে বিবাদ। প্রোমো না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। টেলিভিশনের পর্দায় নজর রাখতে হবে নতুন ধারাবাহিকের প্রোমোর জন্য।

আগের যে ধারাবাহিক দেখার জন্য উৎসুক হয়েছিল দর্শকরা তা কোন কারণে বন্ধ হয়েছিল কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ তা স্পষ্ট হয়নি। হাউজের সাথে চ্যানেলের নাকি নায়ক নায়িকার সাথে সমস্যা কি কারনে ঠিক এমন সিদ্ধান্ত তা বলা মুশকিল। আবার অনেক দর্শকই মনে করছিল আইপিএলের মাঝে নতুন কোন ধারাবাহিক আনতে চাইছে না কোনো চ্যানেল, তার জন্যই এই পদক্ষেপ।

ধারাবাহিকের গল্প আসতে আসতে আকর্ষণ হারায়। কমে ধারাবাহিকের টিআরপি। তাই বন্ধ হয় ধারাবাহিক। কিছুদিন আগেই ইচ্ছে পুতুলের শেষ দৃশ্যের শুটিংয়ে মেঘ ময়ূরীর চোখে জল এসেছিল। এক বছর দু মাসের শুটিং পর্বের শেষ হয়েছিল। আবেগঘন ছিল ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রীরা। শুটিংয়ে শেষ কটা দিন বেশ আনন্দ করেই শুটিং শেষ করেছেন ইচ্ছে পুতুলের অভিনেতা অভিনেত্রীরা। যার শুরু আছে, তার শেষ আছে। এবার দুই চ্যানেলে আসতে চলেছে দুই নতুন ধারাবাহিক।

আরও অন্যান্য খবর