১০০ বছর পর বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ রাজযোগ একসঙ্গে, ভাগ্য খুলবে ৩ রাশির, আসবে অগাধ টাকা, মিলবে ধনসম্পত্তি

আজ বাদে কাল থেকেই শুরু হচ্ছে এপ্রিল। আর এই এপ্রিল মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মাসে গ্রহের রাশি বদলের জেরে বেশ কিছু বিরল ও গুরুত্বপূর্ণ রাজযোগ গঠিত হতে চলেছে। বহু বছর পর গঠিত হবে শুভ যোগও।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৯ এপ্রিলেই বুধ গ্রহ মীন রাশিতে বিপরীতমুখী পর্বে পরিবর্তন হতে চলেছে। আবার মীন রাশিতে শুক্র ও সূর্য অবস্থান করবে। এর ফলে বুধ, শুক্র ও সূর্যের মিলনের জেরে বেশ কিছু রাজযোগ তৈরি হবে যার ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পরিবর্তন হবে।

আবার প্রায় ১০০ বছর পর, লক্ষ্মী নারায়ণ যোগ ও বুধাদিত্য রাজযোগ একসঙ্গে গঠিত হতে চলেছে। এর প্রভাবে মোট ৩টি রাশির উপর লক্ষ্মী-নারায়ণ ও শিবের আশীর্বাদ পরিপূর্ণ থাকে। ভাগ্যের চাকা ঘুরে গিয়ে প্রচুর ধনসম্পদ ও অর্থ লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, দেখা নেওয়া যাক-

সিংহ রাশি

জোড়া রাজযোগ দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। কেরিয়ার ও ব্যবসায় দারুণ আয় হবে এদের। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়ুয়াদের সফল হওয়ার সম্ভাবনা এই সময়। সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

কর্কট রাশি

এই দুটি রাজযোগ শুভ ও ইতিবাচক প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক সমস্যা দূর হবে এই সময়। ব্যয় কম ও আয় বেশি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে তরতরিয়ে।

মীন রাশি

এই রাশিতেই লক্ষ্মী নারায়ণ যোগ ও বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। এর ফলে শুভ ও ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। জমি, বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা এই সময়। ভালো ও মোটা মাইনের চাকরি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় যত বেশি অর্থ বিনিয়োগ করবেন, তত বেশি লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles