শীতের হাওয়া লাগল মোদক পরিবারে, শীত পড়তেই পরিবারকে নিয়ে পিকনিকে মিঠাইরানি, নতুন প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শক

চলতি বছরের শুরুতেই জি বাংলায় শুরু হয় ‘মিঠাই’ নামের নতুন ধারাবাহিক। প্রথম থেকেই সকলের মন জয় করে নেয় মিঠাই। মোদক পরিবারের ভালোবাসার বন্ধন, ভাইবোনদের একসঙ্গে হুল্লোড় ও সিড ও মিঠাইয়ের খুনসুটি, ঝগড়া সব মিলিয়ে একেবারে জমজমাট মোদক পরিবার।

বিগত বেশ কিছু মাস ধরেই টিআরপিতে ছক্কা হাঁকাচ্ছে ‘মিঠাই’। শীর্ষস্থান থেকে যেন টলানো অসম্ভব মিঠাইকে। নিজের রেকর্ড নিজেই ভাঙছে এই ধারাবাহিক। দর্শকদের মতে, গল্পে নিত্যনতুন টুইস্টই এই ধারাবাহিকের ইউএসপি।

সম্প্রতি এক পর্বে দেখা গিয়েছে যে মোদক বাড়িতে এক পার্টির আয়োজন করে তোর্সা। আর সেই পার্টিতে নিজের বড় জা অর্থাৎ তোর্সার ষড়যন্ত্রের শিকার হয় মিঠাই। যা নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড। এই ঘটনায় বেজায় চটেছে সিড।

তবে এবার দেখা গেল, শীত পড়তেই একেবারে পিকনিকে যাওয়ার তোড়জোড় শুরু করে দিল মোদক পরিবার। ‘মিঠাই’-এর নতুন প্রোমোতে দেখা গিয়েছে যে পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে এবার বনভোজনে চলল মিঠাই। এভাবেই সূচনা হল ডিসেম্বর মাসের। আর এই প্রোমো দেখে দর্শকরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে এই কারণেই এই ধারাবাহিক অন্যান্যদের থেকে আলাদা।

দর্শকদের মতে, ‘মিঠাই’ ধারাবাহিকে সময়ের সঙ্গে তাল মিলিয়েই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সিড ও মিঠাইরানি কীভাবে সকলের সঙ্গে পিকনিকে মেতে ওঠে, কীভাবে তাদের সম্পর্কের রসায়ন আরও গাঢ় হয়, তা দেখার বেশ উচ্ছ্বসিত দর্শকমহল।

আরও অন্যান্য খবর