বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। যেদিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। এ ধারাবাহিকের শুরুর প্রথম থেকেই সূর্য এবং দীপার জুটি অত্যন্ত পছন্দ দর্শকের কাছে। তবে বর্তমানে দর্শকের পছন্দের একটি প্রধান কারণ হলো তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা।
সম্প্রতি ধারাবাহিকের গল্প তাদের জন্ম পরিচয় নিয়েই এগিয়ে চলেছে। প্রতিদিনই থাকছে একের পর এক চমক। কিন্তু কবে যে সব সত্যিই সকলের সামনে আসবে তা কেউই বুঝতে পারছে না। এই নিয়ে প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করছে অনুরাগের ছোঁয়া কিন্তু দর্শকের মধ্যে বিরক্তি ও সৃষ্টি হচ্ছে।
তবে প্রায় প্রতি সপ্তাহেই নিত্যনতুন প্রমো নিয়ে হাজির হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ অনুরাগের ছোঁয়ার। এই সপ্তাহ দেখা গেছে একটি নতুন প্রোমো। যেখানে দীপা জানতে পেরে যাচ্ছে সোনার আসল পরিচয়। আর সেটা জানতে পেরে সে সেনগুপ্ত বাড়ি থেকে তাকে নিয়ে নিজের কাছে চলে যেতে চাইছে।
উল্টোদিকে সূর্যর বাবা দীপার কাছে অনুরোধ করছে যাতে সোনাকে নিয়ে এসে না চলে যায়। কারণ সূর্য এখনো আসল সত্যির কিছুই জানেনা আর সে যদি সোনার আসল সত্যি জেনে যায় এবং সোনাকে হারিয়ে ফেলে তাহলে সে ভেঙে পড়বে। তাই জন্যই সূর্যর বাবা দীপার কাছে হাত জোড় করে বলছে যে সোনাকে নিয়ে না যেতে যদি সোনা চলে যায় তাহলে সে সূর্যকে বাঁচাতে পারবে না।
এবার শুধু দেখার দীপা সূর্যর কথা ভেবে সত্যি কি নিজের মেয়েকে রেখে চলে যায় নাকি সে যেমনটা বলছে তেমনটাই করে। প্রমোতে আবার দেখা যাচ্ছে দীপা বলছে যে সোনা ছাড়া সে পূর্ণ নয় তার কোল ফাঁকা হয়ে রয়েছে। তাই ৩ থেকে ৭ই এপ্রিলের মধ্যেই জানা যাবে আদতে সোনাকে দীপা নিয়ে চলে যায় নাকি সূর্য সত্যিটা জানতে পারে।





