এই মুহূর্তে স্টার জলসায় লীনা গাঙ্গুলির যে কটি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম হলো বালিঝড়। যেটি শুরু হয়েছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে পারেনি। অসাধারণ কাস্টিং এবং অন্যরকম গল্প নিয়ে যখন শুরু হয়েছিল এই ধারাবাহিক তখন সকলেই ভেবেছিল বেশ ভালই দর্শকমহলে জনপ্রিয়তা পাবে বালিঝড়। কিন্তু তা হয়নি।
তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিষ রায়কে নিয়ে তৈরি গল্প দর্শকমহলে এখনো সেভাবে জনপ্রিয়তা পায়নি কিন্তু নির্মাতারা যে এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তা বলা যায়। একের পর এক টুইস্ট আসছে গল্পের কিছুদিন আগেই দেখা গেছে মহার্ঘ্যর বাবা হিসাবে দেখা গেছে জনপ্রিয় অভিনেতাকে। আর তিনি যতই গ্রামে সহজ সরল জীবন কাটান না কেন তিনি যে অনেক বড়লোক বাড়ির ছেলে সেটাও জানতে পারা গেছে।
সেসঙ্গে আবার ঝোরা এবং মহার্ঘ্যর জীবনে এসেছে তৃতীয় চরিত্র যার নাম কমলিকা। আগে থেকেই স্রোতের কারণে তাদের দুজনের জীবন এলোমেলো এবার কমলিকা চরিত্রটি এসেও তাদের জীবনের মোড় ঘোরায় নাকি আরো এলোমেলো করে দেয় সেটাই দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন দর্শকরা। কিন্তু এরই মধ্যে চলে এলো নতুন প্রমো। যার ফলে সকলেই এক কঠিন সত্যের সম্মুখীন হবে এমনটাই মনে করছে।
প্রসঙ্গত গ্রামে গিয়ে ঝোরা জানতে পেরেছে মহার্ঘ্যর বাবা খুব বড়লোক পরিবারে ছেলে। আর সমুদ্র সেন যে বাড়িতে থাকে সেই বাড়িটাও মহার্ঘ্যর ঠাকুরদার। সে বাড়ি ফিরে তার বাবা অর্থাৎ সমুদ্র সেনের কাছে সেই সম্পর্কে জানতে চাই। সেখানে উপস্থিত থাকে মহার্ঘ এবং সমুদ্র সেনের মা। দুজনেই চমকে ওঠে যে ঝোরা কোথা থেকে এই ইতিহাস জানলো।
এবার শুধু দেখার পরবর্তী দিনে কোন কঠিন সত্যের সম্মুখীন হয় প্রত্যেকে। আর সেই সত্যের কারণে সত্যিই কি ঝোরা এবং মহার্ঘ্যর জীবন অন্যদিকে মরে নেবে নাকি আরও এলোমেলো হয়ে যাবে। নাকি সমুদ্র সেনের অতীতের কোন ভুলের খেসারত দিতে হবে তাদেরকে। তা জানতে রীতিমতো উদগ্রীব হয়ে রয়েছে দর্শকরা।





