এপ্রিলে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। এই তালিকায় রয়েছে শুক্র, সূর্য, বৃহস্পতি। আগামী ৬ এপ্রিল বৃষ রাশিতে প্রবেশ করবেন শুক্র। এর আটদিন পরে সূর্যের গোচর হবে মেষ রাশিতে। আবার ২২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এই তিন গ্রহের রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভালো সময় কাটবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এপ্রিলে মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। আর্থিক সমস্যা কেটে যাবে। দীর্ঘদিন ধরে আটক থাকা অর্থ ফেরত পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, স্বাস্থ্যের উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা এপ্রিলে সাফল্য লাভ করবেন।
মেষ রাশি
ব্যবসার নিরিখে মেষ রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাসটা দুর্দান্ত কাটবে। লাফিয়ে-লাফিয়ে মুনাফা বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় কোনও বিনিয়োগ করলে মেষ রাশির জাতক-জাতিকারা ভবিষ্যতে লাভবান হবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি
এপ্রিলে আটকে থাকা ফেরত পাবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। পরিশ্রম করলে লাভবান হবেন। লেনদেন সংক্রান্ত বিষয়ে শুভ খবর মিলবে। ব্যবসার নিরিখে ভালো সময় কাটবে। মুনাফা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। একাধিক শুভ খবর পেতে পারেন। চাকরিতে প্রসন্ন হবেন সিনিয়ররা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাসটা দুর্দান্ত কাটতে চলেছে। ব্যবসায় এত ভালো সময় কাটবে যে যাবতীয় আর্থিক সংকট কেটে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এপ্রিলে নয়া কোনও শুভ খবর পেতে পারেন। মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বড় কারও সঙ্গে আলোচনা করলে ভালো ফল মিলতে পারে।





