চলতি বছরের শুরুর দিকেই শেষ হয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সেই ধারাবাহিকে দেখা মিলেছিল অন্বেষা হাজরার। তবে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি হিসেবে তিনি যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, ‘সন্ধ্যাতারা’র ক্ষেত্রে তেমনটা হয়নি। তবে এবার ফের সেই জি বাংলাতেই ফিরতে চলেছেন অন্বেষা।
জানা গিয়েছে, যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসছে জি বাংলায়। সেই ধারাবাহিকেই দেখা মিলবে অন্বেষার। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো শ্যুট। তবে কে তাঁর বিপরীতে থাকছেন, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
এর আগে দিব্যজ্যোতি বা ঋত্বিকের সঙ্গে অন্বেষার অনস্ক্রিন রসায়ন দর্শকের নজর কেড়েছে। তবে ‘সন্ধ্যাতারা’তে নতুন হিরো সৌরজিৎ-এর সঙ্গে রসায়ন তেমন জমে নি। এবার নতুন কারোর সঙ্গে কী ফের জুটি বাঁধতে চলেছেন অন্বেষা নাকি তাঁর পুরনো হিরোর সঙ্গেই ফের জি বাংলার পর্দায় দেখা যাবে তাঁকে, তা জানতে উৎসুক দর্শক।
জানা গিয়েছে, জি বাংলার এই নতুন ধারাবাহিকে অন্বেষার বিপরীতে দেখা মিলবে নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের। এর আগে তিনি কালার্স বাংলার ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার তাঁর দেখা মিলবে অন্বেষার বিপরীতে। অন্বেষা ও নীলাঙ্কুরের রসায়ন এবার পর্দায় কতটা ছাপ ফেলতে পারে, এখন সেটাই দেখার!
View this post on Instagram
এদিকে, জি বাংলায় শীঘ্রই দুপুরের স্লটে শুরু হতে চলেছে নীল-শ্যামোপ্তির ‘অমর সঙ্গী’ ও অরুণিমা-অনিন্দ্য-মৈনাকের ‘কাজল নদীর জলে’। নীল-শ্যামোপ্তির অমর সঙ্গী নিয়ে ইতিমধ্যেই দর্শকদের বেশ মন খারাপ। এই মেগাকে কেন দুপুরের স্লটে দেওয়া হল, তা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। অন্বেষা ও সৌরজিতের নতুন এই ধারাবাহিক কোন স্লটে আসে, এখন সেটাই দেখার।





