চ্যানেলের দিকে টিআরপি টানতেই কী নতুন ধারাবাহিক, শো শুরু করছে জি বাংলা। ইতিমধ্যেই ইচ্ছে পুতুল ধারাবাহিক শেষ হয়েছে। শেষ দিনের শুটিং শেষ। সিরিয়াল শেষ হতেই চোখে জল এসেছিল দর্শকদের। আবার নতুন ধারাবাহিকও শুরু হয় নতুন গল্প নিয়ে। এবার আরও এক নতুন ধারাবাহিকের শুরুর কথা জানা গেল।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘সকালের সুরে’। গত পরশু দিন পাঁচটা থেকে রাত দুটো পর্যন্ত শ্যুট হল সকলের সুরের। এটা ফিকশন নাকি নন ফিকশন সেটা এখনও জানা যায়নি। এমনকি এটা কোন প্রোডাকশন হাউসের সেটাও জানা যায়নি। তবে টলিপাড়ার সবাইকে বলতে শোনা গেছে এটা অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। প্রোমো প্রকাশ্যে এলে তবেই সম্পূর্ণভাবে বোঝা যাবে বিষয়টি।
শোনা গিয়েছে, জি বাংলায় আরও এক নতুন ধারাবাহিক এসেছে ‘শিবরাত্রি’। এই উপলক্ষে জি বাংলার নতুন অনুষ্ঠান আসতে চলেছে। শিবরাত্রি উপলক্ষেই চ্যানেলের তরফে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সন্ধে ছটা থেকে রাত দুটো অব্দি ছিল এই অনুষ্ঠানের শুটিং। শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে দেখা যাবে জি বাংলার সব অভিনেতা অভিনেত্রীদের। শীঘ্রই আসতে চলেছে এই অনুষ্ঠানের প্রোমো।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটার পর থেকে বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের শুটিং বন্ধ ছিল। তারা নিজেদের নিজেদের ধারাবাহিকের সেটে ছিলেন না। তারা ছিলেন শিবরাত্রি-র শুটিং ফ্লোরে। কবে টেলিকাস্ট করা হবে এই অনুষ্ঠান তার বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি। কোন ধারাবাহিকের পরিবর্তে এটি দেখানো হবে তাও আন্দাজ করা যাচ্ছে না। টিআরপি রেট বাড়াতেই কি এই পরিকল্পনা চ্যানেল কর্তৃপক্ষের। তা সময়েরই অপেক্ষা। এখন অপেক্ষা টিভির পর্দায় এই অনুষ্ঠানের প্রোমো দেখার।





