নিয়া শর্মা এমনিতে সাহসী পোশাক পরার জন্য মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। কেরিয়ারের শুরুর নিয়া আর বর্তমানের নিয়া শর্মার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নিজের সহজ সাধাসিধে লুক থেকে বেড়িয়ে নিয়া যেন নিজেকে মেলে ধরেছেন। বিভিন্ন সাহসী ফটোশুটে হামেশাই দেখা মেলে তার।

নিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কোনও ফটোশুটের ছবি হোক বা নিজের ব্যক্তিগত জীবনের কোনও ছবি, সব কিছুই নিজীর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিয়া। তার পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি, গোয়ার বিচে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেখানে গোলাপি মনোকিনিতে নিয়া যেন হয়ে উঠেছেন আরও বেশি লাস্যময়ী। তার সেই আবেদনী ছবি যে কোনও পুরুষের রাতের ঘুম কাড়তে যথেষ্ট। নিজের হট লুক দিয়ে গোয়ার সমুদ্র সৈকত আরও বেশি উষ্ণ করে তুলেছেন নিয়া। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। নিয়ার এই মজেছে তার ভক্তকূল। ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে বাড়তে থাকে লাইকের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কমেন্টও।

প্রসঙ্গত, ২০১০ সালে কালি- এক অগ্নিপরীক্ষা মানের এক হিন্দি ধারাবাহিক দিয়ে নিয়া নিজের অভিনয় জীবন শুরু করেন। এরপর একে একে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেন নিয়া। বর্তমানে ওয়েব সিরিজ ‘জামাই ২.০’-এর শুটিং করছেন তিনি। এই ওয়েব সিরিজে রবি দুবে-কে তার স্বামীর চরিত্রে দেখা যাবে।





