করোনার মধ্যে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলি তারকারা, “এগুলো বোকামো”, বিস্ফোরক নিখিল দ্বিবেদী!

বর্তমানে বলি তারকারা ছুটি কাটাতে যাচ্ছেন মালদ্বীপে। নেহা ধুপিয়া, তাপসী পান্নু, কাজল আগরওয়াল, রকুলপ্রীত সিং, তারা সুতারিয়া, দিশা পাটানি, টাইগার শ্রফ সহ বলিউডের প্রচুর তারকা বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন। যার বিভিন্ন মুহূর্ত তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাচ্ছেন।

সম্প্রতি এর বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক বরখা দত্ত। যাকে সমর্থন জানিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেতা নিখিল দ্বিবেদী। তিনি সাফ জানিয়ে দিলেন করোনা পরিস্থিতিতে বলিউড তারকাদের বৈভবের এই নির্লজ্জ বহিঃপ্রকাশ আদ্যোপান্ত বোকামি ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি বরখা দত্ত টুইট করেছিলেন যে, বর্তমানে ভারতে করোনা আক্রান্ত সংখ্যা এবং বেকারত্ব যেভাবে বাড়ছে তাতে তিনি আর মালদ্বীপে কারোর সান-কিসড জলকেলির ছবি সহ্য করতে পারছেন না।

বরখা দত্তের এই টুইট রিটুইট করে নিখিল দ্বিবেদী লেখেন যে, অপ্রাসঙ্গিক কারণে যেভাবে বলিউড ইন্ডাস্ট্রি সাম্প্রতিক ঘৃণা কোড়াচ্ছে সাধারণ মানুষের থেকে তাতে তারা চমৎকৃত। তিনি নিজেকে এই বলিউড ইন্ডাস্ট্রি অংশ হিসাবে বলেছেন যে, “আমরা এতটাই আত্মকেন্দ্রিক এবং আমাদের চারপাশে যা ঘটে চলেছে তার সম্বন্ধে এতটাই উদাসীন। হতে পারে এই বলিউড তারকারা কেউ হৃদয়হীন নন কিন্তু এগুলো শুধু বোকামো ছাড়া কিচ্ছু না।”

প্রায় সকলেই নিখিল দ্বিবেদীর এই বক্তব্যকে সমর্থন করেছেন এবং বলেছেন যে অবশেষে বলিউডের কেউ সাহস করে এই কথা বলল।

RELATED Articles