এ বছরের মতো দুর্গাপুজো শেষ। বাঙালির প্রাণের উৎসব রেখে গিয়েছে বিষাদের রেশ। সেইসঙ্গে করোনা পরিস্থিতি এই বছরের দুর্গা পুজোর আনন্দ কিছুটা হলেও ম্লান করেছে। তবুও সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই যেটুকু পেরেছেন চেটেপুটে আনন্দ উপভোগ করেছেন পাঁচ দিনের জন্য। সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন। দুর্গা পুজোর আগে থেকেই হিন্দু বাঙালি সাজে ফটোশুট শুরু করেছিলেন নুসরাত যার জন্য তাকে মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছে। তবে সে সব কিছু থোড়াই কেয়ার করে নুসরাত স্বামীকে নিয়ে পুজোর কয়েকটা দিন আনন্দে বেঁচে ছিলেন যার ঝলক দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সুরুচি সংঘ এগিয়ে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ঢাক বাজানো সবকিছুই করেছেন নুসরাত। বিজয় দশমীর দিনে স্বামী নিখিল জৈন নুসরাতের কপালে চওড়া করে সিঁদুরও পরিয়ে দিয়েছেন। এসব তো গেল আনুষ্ঠানিকতা কিন্তু বাঙালির উৎসবে খাওয়া-দাওয়ার পাট থাকবে না তাই হয়? নুসরাত ইনস্টাগ্রামে স্বামী নিখিলের জমিয়ে লুচি আলুর দম মিষ্টি খাওয়ার স্টোরি পোস্ট করলেন নিমেষেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। নুসরাত বলে ফেললেন যে তার স্বামী এবার আদ্যোপান্ত বাঙালি হয়ে উঠছেন তার পাল্লায় পড়ে। নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, পুজোর দিনে স্বামী নিখিল জৈন জমিয়ে লুচি, আলুরদম আর মিষ্টি খাচ্ছেন। ক্যাপশনে নুসরাত লিখেছেন ‘jain goes bong binge’।
লুচি আলুর দম মিষ্টি যে কোনো বাঙালির প্রিয় খাবার। এবছর নিখিলকে সেইসঙ্গে ঢাক বাজাতেও দেখা গিয়েছে, জমিয়ে পুজো সেলিব্রেট করেছেন রঙ্গোলি গ্রুপের কর্ণধার নিখিল জৈন। তাই নুসরাতের পর্যবেক্ষণ যে খুব একটা ভুল নয় সে কথা বলছেন নেটিজেনরাই।অবাঙালি থেকে ধীরে ধীরে সেলিব্রিটি স্ত্রীর হাত ধরে পুরোদস্তুর বাঙালিই হয়ে উঠছেন নিখিল জৈন।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!