স্বামী নিখিলের সঙ্গে এই বছর নুসরতের দ্বিতীয় দুর্গাপুজো। সমস্ত বিধিনিষেধ মেনে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যেতে না পারলেও স্ত্রীকে পুজোতে মনের মতো উপহার দেবেন না, এমনটা হয় নাকি। নিখিল জৈন পেশায় পোশাক ব্যবসায়ী। এ বছর দুর্গাপুজো উপলক্ষে স্বামীর ডিজাইন করা নতুন শাড়িতে সেজে উঠলেন অভিনেত্রী। শুধুমাত্র নুসরতের জন্যই বিশেষভাবে এই শাড়ি ডিজাইন করেছেন নিখিল। এই শাড়িতে নুসরত এখনও পর্যন্ত যে কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, তার প্রত্যেকটির নাম সুন্দর নকশা করে লেখা রয়েছে। নুসরতের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘এসওএস কলকাতা’-য় নুসরত অভিনয় করেছেন আমান্ডার চরিত্রে। সেই চরিত্রের নামও শোভা পেয়েছে এই শাড়ির আঁচলে।
সবুজ-গোলাপি রঙের এই শিফন শাড়িটি নুসরতের সৌন্দর্যকে আরও কয়েক মাত্রা বাড়িয়ে তুলেছে। এই শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কুইন স্লিভ ব্লাউজ পড়েছেন নুসরত। তার ব্লাউজের ডিজাইনেও বেশ অভিনবত্ব রয়েছে। শাড়িটি পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই অনলাইনে এই শাড়ির খোঁজ শুরু করেছেন। এদিকে নেটিজেনদের একাংশের মত, নিখিল এই নতুন শাড়ির মধ্যে দিয়ে দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষে তার কোম্পানির নতুন শাড়ির ডিজাইন লঞ্চ করেছেন।
https://www.instagram.com/p/CBlzhE5HKjX/?utm_source=ig_web_copy_link
সম্প্রতি অভিনেত্রী এনা সাহা ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘এসওএস কলকাতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৫ই অক্টোবর। ছবিটি মিউজিক্যাল হিট হলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। লকডাউনের পর এই শুটিং শুরু হয়। করোনার সমস্ত বিধিনিষেধ মেনেই এই চলে ছবির শুটিং। শুটিং-এর বিভিন্ন ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। এই ছবিতে নুসরত ছাড়াও অভিনয় করেছেন যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী।
https://www.instagram.com/p/B_1_y5pHxyv/?utm_source=ig_web_copy_link
২০১৯ সালে নিখিল ও নুসরত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নুসরত হিন্দু ধর্ম গ্রহণ করেন। এরপর তার নতুন নাম হয় রুহি জৈন। কিছুদিন আগেই নুসরত ও নিখিলের পরিবারে অশান্তির কথা কানে আসে। নুসরত ঘুমের ওষুধের ওভারডোজ নেওয়ার ফলে হাসপাতালে ভর্তিও হন। কিন্তু নুসরত সুস্থ হওয়ার পর পারিবারিক অশান্তির ঘটনাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়।





