একজন বদলে গিয়েছে, তবে আমি এখনও আগের মতোই আছি! প্রেম দিবসের দিন নুসরতের প্রতীক্ষায় নিখিল

এখনও নুসরতের জন্য অপেক্ষা করছেন তিনি। এখনও নুসরতের পথ চেয়ে রয়েছেন। প্রেম দিবসে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নিখিল। বললেন একজন বদলে গেছে, কিন্তু তিনি এখনও একই রয়েছেন।

নুসরত ও নিখিলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বেশ কিছুমাস ধরেই। তাদের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে। এর কারণ তৃতীয় ব্যক্তি। শোনা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্তের জন্যই নুসরত ও নিখিলের সম্পর্ক ভাঙছে। আলাদা থাকতে শুরু করেছেন তারা। ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলোও করে দিয়েছেনেই দম্পতি। তবে আজকের এই বিশেষ দিনে এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নিখিল।

বোদরুমে তাদের বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে নিখিল ক্যাপশন দেন, “আমি দুঃখিত, তুমি আমাকে যে কথা দিয়েছিলে, সেই কথাই বলছি। দেখতে পাচ্ছি, একজন বদলে অন্য মানুষে পরিণত হয়েছে, তবে আমি এখনও সেই আগের মতোই আছি”। ছবিতে নিখিলকে দেখা যাচ্ছে তিনি তুরস্কের একটি পাহাড়ি রাস্তায় বসে রয়েছেন, ঠোঁটের কোণে রয়েছে হালকা হাসি। রয়েছে অপেক্ষার অভিব্যক্তি।

 

View this post on Instagram

 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

ভালোবাসার দিনে বদলে যাওয়ার তীরে যে নিখিল নুসরতকেই বিঁধেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের বিয়ের অনুষ্ঠানের এই ছবি পোস্ট করে নিখিল কার্যত বুঝিয়ে দিলেন, তিনি এখনও নুসরতের প্রতি দুর্বল ও তার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তিনি।

এই একই পোশাকে ছবি নিখিল এর আগেও পোস্ট করেছিলেন। তা ছিল তাদের প্রি-অয়েডিং অনুষ্ঠানের ছবি। সেরকম এক ছবিতে নুসরত সেই সময় কমেন্ট করছিলেন যে ‘ফরএভার ইয়োর্স’। কিন্তু বছর ঘুরতেই সমীকরণটা সম্পূর্ণ পালটে যাবে, তা কে জানত। নিখিলের পোস্ট করা এই ছবিতে কেউ কেউ কমেন্ট করেছেন “কেউ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে সে ফল পাবে”, আবার কেউ লিখেছেন “কর্মফল ভুগতে হবে”।

একদিকে নিখিল যখন নুসরতের জন্য পোস্ট করছেন, তখন অন্যদিকে গুঞ্জন আরও বাড়িয়ে নিজের নতুন ছবি ‘ডিকশনারি’-র প্রিমিয়ারে যশকে নিয়ে হাজির হন নুসরত।

RELATED Articles