আজ মহাষ্টমী। করোনা পরিস্থিতিতে সমস্ত সতর্কতা বজায় রেখে প্যান্ডেলে প্যান্ডেলে চলছে দুর্গাষ্টমীর অঞ্জলি। সাধারণ মানুষ সকাল থেকেই পাট ভাঙ্গা শাড়ি- পাঞ্জাবি পরে সঙ্গে মাস্ক মুখে হাজির হচ্ছেন মণ্ডপে। সেলিব্রিটিরাই বা বাদ যান কেন? সুরুচি সংঘে অঞ্জলি দিতে আজ সকালে হাজির হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। লালপাড় সাদা শাড়িতে এসেছিলেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান, সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন। তিনিও এসেছিলেন পাঞ্জাবি পরে নিখাদ বাঙালি সাজে।
চমক ছিল এরপরেও। আসেন পরিচালক সৃজিত মুখার্জি এবং তার স্ত্রী বাংলাদেশী মডেল- অভিনেত্রী মিথিলা রশিদ। মিথিলাকেও লাল শাড়িতে দেখা যায়, হাতে ছিল শাঁখা পলা। সকলেই নিষ্ঠাভরে অঞ্জলি দিলেন ঠাকুরের পায়ে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরে সৃজিত-মিথিলা, নিখিল-নুসরাত একসঙ্গে সেলফিও তোলেন।
এরপর মিথিলা ঢাক বাজানো এবং নুসরাতকে ঢাকের তালে কোমর দোলাতে দেখা যায়। সব মিলিয়ে গোটা মণ্ডপে তৈরি হয় আনন্দ পরিবেশ। তবে সকলের মুখেই ছিল মাস্ক। উপযুক্ত সুরক্ষা বিধি পালন করে সকলে অষ্টমীর আনন্দে মেতে উঠেছিলেন। দেখে নিন সুরুচি সংঘে এই তারকাদের ছবি…





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!