একসময় যে ধারাবাহিক লোকের মনের মনিকোঠায় ছিল, আজ নাকি তা লোকের চোখের বিষ হয়ে উঠেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ শুরু হয়েছিল এক গৃহবধুর সমাজের সামনে নিজেকে প্রমাণ করার লড়াই দিয়ে। কিন্তু এখন তা অন্যদিকে ঘুরে গিয়েছে। তাতেই দর্শকরা আপত্তি জানিয়েছেন। ধারাবাহিকে অসুখী দাম্পত্যের অবসান ঘটিয়ে, নিজে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছে শ্রীময়ী। কিন্তু আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ।
দীর্ঘদিনের বন্ধু রোহিত সেনকে বিয়ে করে এখন সুখে সংসার করছে শ্রীময়ী। কিন্তু তাই নিয়ে দর্শকদের সমালোচনার শেষ নেই। একসময় যারা শ্রীময়ীকে যারা সমর্থন করেছিলেন, তারাই আজ তাঁর বিপক্ষে কথা বলছেন। শুরুতে টিআরপি লিস্টে ১ থেকে ৫-এর তালিকায় নামা থাকতো ‘শ্রীময়ী’র। কিন্তু এখন সেসব অতীত। এখন দিনদিন ‘শ্রীময়ী’র টিআরপি নিচে নামছে। অনেক কষ্টে ১-১০-এর মধ্যে টিকে থাকে ধারাবাহিক।
View this post on Instagram
এখন দর্শকদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে জন্মেছে বিতৃষ্ণা। এখন এই ধারাবাহিক দেখতে ইচ্ছুক নন কেউই। একই ধারাবাহিকে স্বামী-স্ত্রীর দুই বিয়ে। এমনকি ছেলেরও দুটো বিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন সকলেরই দুটো বিয়ে দেওয়া কি বাধ্যতামূলক? প্রশ্ন উঠেছে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের উপর। ধারাবাহিকে শ্রীময়ীর সঙ্গে রোহিত সেনের বিয়ে দেওয়া কী খুব জরুরি ছিল? এই গল্প সমাজের যুবসমাজের উপর খারাপ প্রভাব ফেলছে বলে অনেকে দাবি করেছেন।
অনেকেরই মতে বর্তমান প্রজন্মের উপর বাজে প্রভাব পড়ছে। এই ধারাবাহিকে দর্শকেরা জানিয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিকে সকলেরই দুটো বিয়ে দিয়ে থাকেন। শুধু এই নয় এমনকি রোহিত-শ্রীময়ীর প্রেমপর্ব নিয়ে নেটিজেনরা অনবরত কটাক্ষ করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। বেরিয়েছে নানা মিম ও ছবি। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
কেউ মন্তব্য করেছেন, “বাড়িতে আর এই সিরিয়াল দেখা যাবে না!” কেউ লিখেছেন, “বন্ধ করা হোক শ্রীময়ী।” সমাজে এইধরনের কুপ্রভাব পড়ায় আপত্তি তুলেছেন অনেকে। যদিও দর্শকদের সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না খোদ ধারাবাহিকের নায়িকা ইন্দ্রানী হালদার এবং রোহিত সেন তথা টোটা রায়চৌধুরী। ধারাবাহিক নিয়ে তাঁরা আশাবাদী। তাঁদের বক্তব্য হল, “বাংলা ধারাবাহিকে একজন মহিলা এই রকম পদক্ষেপ নিতে পারে জেনে খুশি হচ্ছি। এই ধারাবাহিক সমাজকে একটা পথ দেখাবে।”
ধারাবাহিকের কলাকুশলীরা মনে করছেন এই ধারাবাহিক সমাজের জন্য এক মার্গ দর্ষক। সেখানে দর্শকদের কাছে এর কোনো গুরুত্ব নেই। এই নিয়ে নিত্যনতুন মন্তব্য হয়ে চলেছে ‘শ্রীময়ী’ ধারাবাহিককে ঘিরে।





