আমাদের সোশ্যাল মিডিয়া একটা বিচিত্র জগত কিন্তু। এখানে কখন কী ভাইরাল হবে তা বলা যায় না। কখনো খুব ভাল কনটেন্ট ভাইরাল হয়ে যায় আবার কখনও অনেক খারাপ কনটেন্টও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিখ্যাত হয়েছেন অনেক মানুষ তার মধ্যে অন্যতম হলেন রানু মন্ডল।
রানাঘাটের এই লতাকন্ঠী স্টেশনে ভিক্ষা করার জন্য যে গান গাইতেন পরবর্তীকালে তা ফেসবুকে ভাইরাল হয়ে তিনি চলে গেলেন মুম্বাই। হিমেশ রেশমিয়ার সঙ্গে তেরি মেরি গান গেয়ে ফের হলেন ভাইরাল। কিন্তু ভাগ্যের ফেরে তাকে আবার ফিরে আসতে হলো রানাঘাটে। ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার তাকে বেশি দিন টিকতে দিলনা বাণিজ্য নগরীতে। তারপর থেকে লোকের সাহায্যে দিন কেটে যাচ্ছে রানু মন্ডল এর।
তবে রানু মন্ডল ফের আরেকবার ভাইরাল হয়েছেন।বীরভূমের যে বাদাম বিক্রেতা বাদাম বাদাম কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হয়েছেন সেই গানই এবার নিজের কন্ঠে গাইলেন রানু মন্ডল। তবে গান গেয়ে তিনি পড়েছেন কটাক্ষের মুখে। একদল নেটিজেন দাবি করেছেন তিনি মানসিক ভারসাম্যহীন।আবার কয়েকজন বলছেন যে তিনি যদি মানসিক ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না।বাকিরা অবশ্য বলছেন যে একজন অভাবী দরিদ্র মানুষকে নিয়ে এভাবে হাসাহাসি না করাই শ্রেয়।
লাল হলুদ জামা আর বেগুনি রঙের সোয়েটার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গান গাইলেন রানু মন্ডল।একজন ব্যক্তি এই ভিডিও বানিয়ে নেট পাড়ায় শেয়ার করেছেন এবং ঋত্বিক বণিক নামে এক যুবক এই ভিডিওটা মজা করার জন্যই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।





