গেরুয়া পোশাকে নতুন ছবি পোস্ট করলেন নুসরত, নেটিজেনদের দিলেন অন্যরকম বার্তা

এখন তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নেপথ্যে তাঁর ব্যক্তিগত জীবন। প্রায় প্রতিদিনই তাঁকে নানান ধরণের কটাক্ষের মুখে পড়তে হয়। তবে নিজের দিকে আসা নানান কটূক্তিকে বেশ শক্ত হাতে সামলেছেন নুসরত জাহান।

শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই আসতে চলেছে নুসরতের জীবনের নতুন অতিথি। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে তাঁর ‘মাম্মি গ্লো’। তাঁর সেই ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়েছে তাঁর চোখে-মুখেও। ত্রা নানান ছবির মাধ্যমেই তা প্রকাশ পায়।

এবার নুসরত সেই চেনা লুকেই ধরা দিলেন সকলের সামনে, তবে নেটিজেনের উদ্দেশ্যে তাঁর বার্তা যেন একটু নরম হয়েছে। এদন গেরুয়া রঙের অফ শোল্ডার টপ, খোলা চুল ও হালকা লিপস্টিকে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ছবিতে ক্যাপশন দিলেন, “প্রার্থনা করি, আমার দ্যুতির মতোই সকলের সময় উজ্জ্বল হোক”।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের নেট দুনিয়ায় কটাক্ষের মুখে পড়েন নুসরত। খোলা চুলে বেশ গ্ল্যামারস লুকে একটি ছবি দিয়ে নুসরত ক্যাপশনে লেখেন, “মানবজমিনে সার দিলাম, যাতে তারা পরিণত হয়ে ওঠে”।

তাঁর এই পোস্টেই তাঁকে নানানভাবে আক্রমণ করা হয়। শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। ধর্ম নিয়ে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। এমনকি, তাঁর মৃত্যু কামনা পর্যন্তও করেন এক নেটিজেন। এর পাল্টা অবশ্য কিছু বলেন নি নুসরত। এরপর আজ, সোমবার একেবারেই অন্যভাবেই নেটিজেনদের কাছে ধরা দিলেন অভিনেত্রী।

আরও অন্যান্য খবর