এমনিতে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। যে কোনওরকম ছবিই সবসময় নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সে পুজোর সময় কোনও ছবি হোক বা দীপাবলির নিজের অনুরাগীদের শুভেচ্ছা জানানো, সবই সোশ্যাল মিডিয়াতে জানান দেন তিনি। এবার হ্যারি পটারের সিরিজ সম্পর্কেও গোপন তথ্য শেয়ার করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবিতে দেখা যাচ্ছে তিনি হ্যারি পটারের একটি বিশেষ হাউজের ছবি দেওয়া একটি টি-শার্ট পরে আছেন। হাতে কফির কাপ, মিঠে রোদ আলোতে এক অভূতপূর্ব পরিবেশ যেন সৃষ্টি হয়েছে।
হ্যারি পটার সিরিজ সকলেরই বেশ প্রিয়। ম্যাজিক্যাল সেই দুনিয়ায় ঘটে কত রোমাঞ্চকর ঘটনা। একের পর এক ঘটনা ও সমস্যাকে কাটিয়ে হ্যারি ও তার বন্ধুরা আবার নিজেদের সাধের স্কুল হগওয়ার্টসকে রক্ষা করে। আমাদের মধ্যে অনেকেই হয়ত এরকম আছে, যারা জীবনে একবার হলেও সেই ম্যাজিক্যাল দুনিয়া দেখে সেখানে থাকার বা যাওয়ার ইচ্ছা হয়েছে। অভিনেত্রী নুসরত জাহানও সেই তালিকা থেকে বাদ পড়েন নি। তাহলে জানতে কী তিনি হগওয়ার্টসের ঠিক কোন দলে যেতে চান? কিছু কল্পনা করতে পারছেন কী?
View this post on Instagram
হগওয়ার্টসের স্বয়ং হ্যারি পটার যে হাউজে ছিলেন, নুসরতও সেই হাউসেই যেতে চান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গ্রিফিন্ডর। সবচেয়ে ভালো ও ট্যালেন্ট মানুষের হাউজ। তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তা ভাইরাল হয়ে যায়। সুন্দর সুন্দর কমেন্টে ভরে উঠেছে তার কমেন্ট বক্স। তার এই ছবিতে কমেন্ট করতে দেখা গেছে নুসরতের স্বামী নিখিলকেও। কমেন্ট বক্সে তিনি লেখেন, “অবশেষে এই টি-শার্টটা তুমি খুঁজে পেলে” তার সেই কমেন্টের উত্তরও দিয়েছেন নুসরত।





