সোশ্যাল মিডিয়ায় সিঁদুর পরা ছবি নুসরতের, রোষের মুখে মৌলবাদীদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিঁদুর পরা একটি ছবি পোস্ট করে মৌলবাদীদের রোষের মুখে পড়লেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত। নুসরতের আগামী ছবি ‘ডিকশনারি’র। আর এই ছবিরই একটি লুক শেয়ার করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সিঁদুর পরা ছবি নুসরতের, রোষের মুখে মৌলবাদীদের

সম্প্রতি ব্রাত্য বসুর পরিচালনায় তাঁর আগামী ছবি ‘ডিকশনারি’র শ্যুটিংয়ে বোলপুরে গিয়েছিলেন নুসরত। ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।‘

নুসরতের এই সিঁদুর পরা ছবি দেখে মৌলবাদীদের কেউ কেউ প্রশ্ন করেছেন, ”আপনি কি মুসলিম নয়?” , কেউ আবার লিখেছেন, ”মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।”

 

উল্লেখ্য এর আগেও মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন নুসরত। নিখিল জৈনকে বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলবাদী তাকে কটাক্ষ করেন। এমনকি তাঁর বিরুদ্ধে ফতোয়া জারির হুমকিও দেওয়া হয়েছিল।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment