‘মুস’লিম হয়ে মহাকালের টিকা কীভাবে লাগালেন?’ উজ্জয়নের মহাকাল মন্দিরে নুসরত, ছবি ঘিরে ধর্ম টেনে নতুন বিতর্ক! অভিনেত্রীর সমালোচনা নেটপাড়ায়!

অভিনেত্রী নুসরত জাহান বরাবরই সব ধর্মের উৎসব ও আচারকে সম্মান করেন। দুর্গাপুজো, দীপাবলি, রথযাত্রা থেকে শুরু করে ক্রিসমাস, বিভিন্ন উৎসবে তাঁকে অংশ নিতে দেখা যায়। সম্প্রতি যশ দাশগুপ্তর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়নে ঘুরতে গিয়ে মহাকালেশ্বর মন্দির ও হরসিদ্ধি মাতার মন্দিরে দর্শন করেন তিনি। সেই সফরের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নতুন করে শুরু হয় নানা আলোচনা।

ছবিগুলিতে গোলাপি সালোয়ারে দেখা যায় নুসরতকে। সিঁথিতে সিঁদুর এবং কপালে মহাকালের টিকাও ছিল। অন্যদিকে যশ দাশগুপ্ত শিবের ছবির সামনে দু’জনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘হর হর মহাদেব’। পোস্টে প্রণাম এবং লাল হৃদয়ের ইমোজিও ব্যবহার করেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে প্রশংসার পাশাপাশি শুরু হয় কটাক্ষও। একজন নেটিজেন মন্তব্য করেন, একজন মুসলিম হয়ে এভাবে কপালে মহাকালের টিকা কীভাবে লাগালেন নুসরত। যদিও সেই মন্তব্যের বিরোধিতা করেন অনেকেই। একজন সমর্থক লেখেন, সব ধর্মকে সম্মান করতেই এই কাজ করেছেন অভিনেত্রী। আবার অন্য এক ব্যবহারকারী ধর্মের নামে এমন আক্রমণ বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

এর আগেও একাধিকবার মন্দিরে যাওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন নুসরত। ২০২১ সালে দক্ষিণেশ্বর মন্দিরে শাঁখা-পলা পরে পুজো দিতে গিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত ও মদন মিত্র। পরে ২০২৪ সালের শেষ দিকে নতুন ছবির শুটিং শুরুর আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরেও একসঙ্গে পুজো দিতে গিয়েছিলেন যশ ও নুসরত।

আরও পড়ুনঃ যতই থাক শুভশ্রী, দেবের লাকি চার্ম এখন ইধিকা পাল! ‘দেশু সেভেন’-এও বিশেষ চমক নিয়ে থাকছেন ‘কিশোরী’! দেখা যাবে নায়িকার চরিত্রে?

ব্যক্তিগত জীবন নিয়েও নুসরত ও যশকে বহুবার আলোচনার কেন্দ্রে দেখা গেছে। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর যশের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসে। বর্তমানে তাঁদের ছেলে ঈশানকে নিয়ে সুখেই সংসার করছেন এই তারকা জুটি। কাজের দিক থেকে তাঁদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আড়ি’। যশরত প্রযোজিত এই ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ঘোষিত ‘ও মন ভ্রমণ’ ছবির নতুন আপডেটের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর