শীতের দুপুরে হালকা ঠাণ্ডার আমেজে লাল বিকিনিতে একরাশ উষ্ণতা ছড়ালেন নুসরত

টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি তার অন্য একটি পরিচয়ও রয়েছে। এখন তিনি একজন জনপ্রতিনিধিও বটে। বসিরহাটের তৃণমূল সাংসদ তিনি।

নুসরত বরাবরই নিজের শর্তে জীবন চালানোর পক্ষপাতী। ট্রোলারদের সেভাবে পরোয়াই করেন না তিনি। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি। এই বিষয়ে নেট জনতা তাকে নিয়ে নানা মন্তব্য করতেও ছাড়েন না।

কিছুদিন আগেই নুসরত কালো অন্তর্বাস পরা একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কালো অন্তর্বাসের ফাঁকে তার বুকে আঁকা ট্যাটু দেখা যাচ্ছিল। এই নিয়ে বেশ হইচই পড়ে যায় নেট পাড়ায়। বিভিন্ন কুমন্তব্য করা হয় তার বিরুদ্ধে। এবার সেইসব মন্তব্যের কোনও পরোয়া না করেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। অভিনেত্রী।

শনিবার ফের নুসরত ধরা দিলেন লাল রঙের বিকিনিতে। শীতের ঠাণ্ডা আমেজে একরাশ উষ্ণতা ছড়িয়ে দিলেন তিনি। ছবিতে তাকে দেখা গেল খোলা পিঠে। ক্যামেরার দিকে পেছন করে দাঁড়িয়ে আছেন তিনি। চোখে রোদচশমা ও চুল ক্যাচার নিয়ে আলুথালু করে বাঁধা।

এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “আমাকে পড়তে এসো না, তুমি গ্র্যাজুয়েট হবে না”। নুসরত অনুরাগী পালটা মন্তব্য করে লেখেন, “এই সাবজেক্ট না বুঝতে পারলেও পড়তে দারুণ লাগে। এরকম মন্তব্য ছাড়াও বিভিন্ন বিরূপ বা কুরুচিকর মন্তব্যেরও অভাব হয়নি। অনেকেই আবার তাকে ফটোশ্যুট ছেড়ে সাংসদের দায়িত্ব পালন করবার কথা মনে করিয়ে দিয়েছেন। কেউ আবার তাকে শালীনতার পাঠ পড়ানোরও চেষ্টা করেন নীতি-পুলিশ হয়ে। যদিও নুসরতের এই সব নিয়ে মাথাব্যাথা নেই। তার এই ছবি এখন রমরমিয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

প্রসঙ্গত, নুসরতের দুটি ছবি ‘ডিকশনারি’ ও ‘স্বস্তিক সংকেত’-এর মুক্তি পাবে খুব শিগগিরই। ছবিগুলির পোস্ট-প্রোডাকশন চলছে।

RELATED Articles