আগামী নির্বাচনে বাংলায় পদ্মশিবিরই ক্ষমতায় আসবে, রাজ্যে হিন্দুরাজ স্থাপনের দাবী প্রজ্ঞা ঠাকুরের

গত বৃহস্পতিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করে তৃণমূল পতাকাধারী লোকজন। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানালেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তোপ দেগে তিনি দাবী করেন আগামী নির্বাচনে বাংলায় বিজেপিই ক্ষমতায় আসবে ও তারপর রাজ্যে হিন্দুরাজ প্রতিষ্ঠা হবে।

গতকাল শনিবার, মধ্যপ্রদেশের এক সভায় সাংসদ প্রজ্ঞা ঠাকুর মমতার নাম না করেই বলেন, ”তিনি হতাশ কারণ তাঁর ও তৃণমূলের শাসনকালের অবসান হতে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিই জিতবে আর সেখানে হিন্দুরাজ স্থাপিত হবে”।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরাকোলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালায় তৃণমূল। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, কাচের বোতল। এর জেরে কাচ ভেঙে যায় একাধিক বিজেপি নেতার গাড়ির। আহত হন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়-সহ একাধিক বিজেপি নেতা। তবে নাড্ডা বুলেটপ্রুফ গাড়িতে থাকায় এই হামলার হাত থেকে রক্ষা পান তিনি।

এই ঘটনার ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করা হয়। কিন্তু মুখ্যসচিব পাল্টা চিঠি দিয়ে এই তলবের অব্যাহত রাখার অনুরোদ্ধ জানিয়েছেন। তিনি বলেন এই ঘটনার সঠিক তদন্ত করা হবে। এদিকে, এই ঘটনার পিছনে রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে স্বরাষ্ট্রসচিবকে চিঠিও পাঠানো হয়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল অভিযোগ তুলে বলেন, মমতার শাসনকালে রাজ্যে আইনের শাসন ও সংবিধান লঙ্ঘিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে সাবধান করে তিনি জানান যে আগামী বছর রাজ্যে অবাধ, নিরপেক্ষ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন তিনি। নাড্ডার কনভয় হামলায় জড়িত মোট ১৫ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য তলব করা হয়েছে।

আরও অন্যান্য খবর