ঐন্দ্রিলা সেন, নামটা ভীষণ পরিচিত। বাংলা টেলি ও টলি জগতে এক অন্যতম জনপ্রিয় মুখ তিনি। অনেক ছোটো বয়সেই অভিনয় জগতে আসেন ঐন্দ্রিলা। একাধিক নামীদামী তারকার সঙ্গে ছোটবেলাতেই অভিনয় সেরে ফেলেছেন তিনি। বর্তমানেও তাঁকে ধারাবাহিক বা বড় পর্দাতে দেখা যাচ্ছে।
টলি অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কের কথা কারোরই অজানা নয়। মাঝেমধ্যেই তাদের খুনসুটি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। খুব শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি, এমনটাই গুঞ্জন ঘোরাফেরা করছে। তবে তারা দুজনে এই নিয়ে ‘স্পিক টি নট’।
ঐন্দ্রিলা এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের নানান ছবি ও ভিডিও নানান সময়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন তিনি। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করলেন, যাতে হঠাৎ করেই যেন নিজের ছোটবেলাকে খুঁজে পেলেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার এই ভিডিওতে একটি গানে নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। গানটি হল হৃত্বিক রোশনের ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির ‘এক পাল না জিনা’। এই ছবি যখন মুক্তি পায়, তখন ঐন্দ্রিলা অনেকটাই ছোটো। সুতরাং, এই গানটির সঙ্গে যে তাঁর একটা আলাদাই ইমোশন জুড়ে থাকবে, তা তো স্বাভাবিক।
View this post on Instagram
সেই সময় খুব হিট হয় এই গানটি। এই গানে নাচের রিল বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখলেন, “ছোটবেলা মানে এটাই”। তাঁর সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাঁর এক বন্ধুকেও।
বলে রাখি, চলতি বছরেই মুক্তি পেয়েছিল অঙ্কুশ ও ঐন্দ্রিলার একসঙ্গে অভিনীত প্রথম ছবি ‘ম্যাজিক’। বেশ ভালো সাফল্য় অর্জন করে ছবিটি। এরপর ফের এই জুটিকে একসঙ্গে দেখা যাবে “লাভ ম্যারেজ’ ছবিতে।





