প্রত্যেক বছরের মতো এবারও, সকল দর্শকদের এন্টারটেন করতে শুরু হয়েছে ‘বিগ বস’। তাতে চমক দিয়েছেন শিল্পা শেঠীর বোন শামিতা শেঠী। এই মুহূর্তে সংবাদের শিরোনামে প্রায়ই নাম আসছে শেঠী পরিবারের। বিশেষত শিল্পা শেঠী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা এবং তাঁর বোন শামিতা শেঠী খবরের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
চলতি বছরে পর্নোগ্রাফির তদন্ত বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। যা’তে নাম জড়িয়েছেএ রাজ কুন্দ্রা সহ বেশ কয়েকজনের। তবে মহারাষ্ট্র অপরাধ দমন শাখার দাবি, গোটা ঘটনায় মাথা রাজ কুন্দ্রাই। এইসব বিতর্কের মাঝেই টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন শামিতা শেঠী। যা অবাক করেছে দর্শকসহ প্রতিযোগীদেরও।
রবিবার দিন থেকে ওটিটি প্লাটফর্মে চালু হয়েছে ‘বিগ বস’। সেখানে চমক দেওয়ার পাশাপাশি, সহ প্রতিযোগীর সঙ্গে ঝামেলা করে বসলেন শমিতা শেঠী। প্রথম দিনেই অভিনেতা প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা করে বসলেন অভিনেত্রী।
বিগ বস মানে সেখানে ঝামেলা অবধারিত। এদিনও একই ঘটনা ঘটল। খাবার নিয়ে ঝামেলা শুরু করে দিলেন শমিতা শেঠী ও প্রতীক সেজপাল। এর আগের সিজনেও খাবার সংক্রান্ত বিষয় ঝগড়া লেগেছে প্রতিযোগীদের মধ্যে। এদিন দুদিক থেকেই আসতে থাকে কথার বান। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জল এতদূর গড়িয়ে যায় যে, বাকি সদস্যরা তাঁদের ঝামেলা থামাতে এগিয়ে আসেন।
এদিন শো’তে এসে শমিতা শেঠী বলেছেন, “সময় ভালো হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়বো?” তিনি বলেন, ‘বিগবসের অফার অনেক আগেই তাঁর কাছে এসেছিল। তখনই শো’তে অংশ নেওয়া নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর এ’তো কিছু হয়ে গেল যে, দ্বিতীয়বার ভাবতে বসেছিলেন শো’তে আসবেন কিনা! কিন্তু একবার যখন তাতে হ্যাঁ বলেছেন তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয় বলে মনে করেছেন তিনি। এই মুহূর্তে তাঁর পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে। কিন্তু তার আগেই তিনি এই শোতে আসার জন্য মনস্থির করে নিয়েছিলেন।
View this post on Instagram
এদিকে এই বিষয়ে শমিতা শেঠীর এক ঘনিষ্ঠ থেকে জানা গিয়েছে, ‘বিগ বস’ ওটিটির কোন অফারই শমিতা শেঠীর কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার ঠিক চার দিন আগে তাঁর কাছে প্রস্তাব যায়। শো’তে আসার একদিন আগে হ্যাঁ করেছেন শামিতা। মূলত টিআরপি বাড়াতেই শো থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে ধারণা করা যায়।
এই মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা সহ শমিতা শেঠীও। কিন্তু এই বিতর্ক শো’য়ের টিআরপি বাড়াতে সাহায্য করবে। যাকে বলা যায় ‘পাব্লিসিটি স্টান্ট’। কিন্তু সূত্রের খবর আর অভিনেত্রীর খবরের কোন মিল নেই।
একদিকে তিনি বলেছেন, তাঁর কাছে অনেকদিন আগেই শো’তে আসার অফার এসেছিল। অন্যদিকে জানা যাচ্ছে, এটি ভুল। আদতে সত্য কোনটা !তা কেউই জানেনা। তবে আন্দাজ শো’তে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে শিল্পা শেঠীর বোন শামিতা শেঠীকে ডাকা। কেন এই মুহূর্তে যে বিতর্কে জড়িয়ে রয়েছেন তিনি, তা শো’কে সাহায্য করবে টিআরপি এনে দিতে।
View this post on Instagram





