মেহফিল সাজানো ফরাস, লাল পাড় সাদা শাড়ি ভাঁজ সকলকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারী। রাজনীতি তে হারের পরেই কালার্স বাংলা জনপ্রিয় ধারাবাহিক দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। জনপ্রিয় গান বিবি পায়রা ছন্দে শুটিং ফাঁকে ঝড় তুললেন অভিনেত্রী, যা দেখে চোখ আটকেছে নেটিজেনদের।
কালার্স বাংলায় জনপ্রিয় ধারাবাহিক দত্ত অ্যান্ড বৌমা’-র ‘সোনা মা’ চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী।ধারাবাহিকের পর্দায় পাপিয়া দত্ত বাড়ির কর্ত্রী, আদিত্য-তিতিক্ষার ঠাম্মা! একদা ছিপছিপে শরীরে এখন বাড়তি মেদের আধিক্য। কিন্তু নাচের ছন্দে আজও টেক্কা দিতে পারেন বাকিদের। সম্প্রতি তার ঝলক মিলল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের সেটে ফরাস সাজানো।মাথার উপরে জ্বলছে ঝাড়বাতি। যাকে বলে, জমজমাট মেহফিল। এই রাজকীয় সাজের মাঝে বেজে উঠেছে জনপ্রিয় গান ‘গা ছমছম কী হয় কী হয়’। যার তালে একদা নেচেছিলেন ‘বিবি পায়রা’ ওরফে পাপিয়া অধিকারী।
View this post on Instagram
ভাইরাল ভিডিও দেখা গেল লাল পাড় সাদা শাড়িতে আরও এক বার নেচে উঠলেন ‘দত্ত অ্যান্ড বৌমা’-র ‘সোনা মা’।গানের তালে বাকিরাও নেচে উঠেছেন।
শুটিং ফাঁকে এই বিনোদন দেখে খুশি বাকিরাও।সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান ‘‘প্রয়োজনে সকলেই আমার থেকে অভিনয়ের পরামর্শ নেন। দরকারে টুকরো দৃশ্য অভিনয় করে দেখাতে বলেন। আমার দেওয়া পরামর্শ কাজে লাগলে খুশি ওঁরা। আমারও ভাল লাগে।’’ শুধু কি তাই? টিফিনে থাকে শসা, স্যালাড, টকদই, স্যান্ডউইচ।





