ফের একবার রবি ঠাকুরের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে, থ্রিলার ছবিতে সঙ্গে থাকছেন গৌরব ও তনুশ্রীও

ফের বছর ছয়েক পর রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা মিলবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। এর আগে ২০১৫ সালে সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’-তে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সায়ন্তন ঘোষালের পরবর্তী ছবি ‘আজি হতে শতবর্ষ পরে’-তে রবীন্দ্রনাথের নানান বয়সের লুকে দেখা যাবে তাঁকে।

ফের প্রায় ছ’বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ২০১৫ সালে সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’-তে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সায়ন্তন ঘোষালের পরবর্তী ছবি ‘আজি হতে শতবর্ষ পরে’তে ফের একবার রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বয়সের লুকে দেখা মিলবে পরমব্রতর।

এছাড়াও এই ছবির বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গৌরব চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী। ‘এসকে মুভিজ’ ব্যানারে মুক্তি পাবে এই ছবি। নতুন এই ছবির গল্প এগোবে মূলত একটি খুনকে কেন্দ্র করে। এরই সঙ্গে রবি ঠাকুরের জীবনের একটি অধ্যায় জড়িয়ে রয়েছে। শোনা গিয়েছে, তাঁর লন্ডনে কাটানো সময়কাল ও নানান ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে। এর সঙ্গে মিশে যাবে বর্তমানের একটি রহস্য কাহিনী।

‘আজি হতে শতবর্ষ পরে’ ছবিতে দেখা যাবে টাইমল্যাপস। অতীত ও বর্তমান, দুটি ট্র্যাকই এগোবে একসঙ্গে। এই ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তনুশ্রীকে। অন্যদিকে বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গৌরব। এছাড়াও এই ছবিতে রয়েছেন কৌশিক সেন, ঋদ্ধি সেন ও আরও নানান টলি অভিনেতারা। এখনও কিছু কাস্টিং বাকী রয়েছে বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, দুর্গাপুজোর পরই এই ছবির শুটিং শুরু হবে। কলকাতা ও লন্ডনের বেশ কিছু জায়গা খুঁজে নেওয়া হয়েছে শুটিং-এর জন্য। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পাবে ‘আজি হতে শতবর্ষ পরে’। পরিচালকের অন্য এক ছবি ‘স্বস্তিক সংকেত’ এখনও মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অভিনয় করেছেন নুসরত জাহান ও গৌরব চক্রবর্তী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর