‘আমি বেয়াদপই থাকতে চাই’, কলকাতায় শুটিংয়ে এসে নিজেকে নিয়ে অকপট স্বীকারোক্তি পরীমণির

ওপার বাংলার দর্শকদের মন জয় করে এসেছেন আগেই‌। এবার এপার বাংলার ছবিতে পরীমনি। টলিউডের পরীমনির (Parimoni) কাজের খবর প্রকাশ্যে এসেছে আগেই। ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন তিনি। জানা গিয়েছিল এই ছবিতে পরিমনির বিপরীতে থাকবেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এই ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। এই ছবিটির পরিচালনা করবেন দেবরাজ সিনহা।

দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমনি। এটাই এই বাংলায় তাঁর প্রথম ছবি। টলিউডে এটা তাঁর প্রথম কাজ হলেও, এখানে আগে থেকেই পরিচিত পরীমনি। তার বহু সিনেমা সহ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ খবর রাখে এপার বাংলার মানুষ। এটি একটি থ্রিলার ছবি। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে । পরীমণি নিজেই টলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ছবির চিত্রনাট্য পরিমনির পছন্দ হওয়ায় তিনি রাজি হন ফেলুবকশি সিনেমায় ওই চরিত্রে অভিনয় করতে।

কলকাতায় এসে নিজের সম্বন্ধে সাক্ষাৎকারে অকপট পরীমণি।‌ নিজের অনেক ভুল তথ্য পান অভিনেত্রী। এই নিয়ে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সে সব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই। আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই।’

পরীমণির নামে অনেক ভুল রটনা রয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রীই ।তিনি বলেন, আমাকে নিয়ে যে ভুল ধারণা আছে, লোকে বলে, পরীমণির অনেক প্রেমিক অনেকগুলো বর। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে বিব্রত বোধ করি। আগে একটা ধারণা ছিল, বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যাঁরা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব। আমার বিবাহবিচ্ছেদের পর আমাকে নিয়ে নানা ভুল তথ্য ছড়াচ্ছে।’

সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তিনি কারোর পরোয়া করেন না। কিছু না করলেও তাকে বাজে কথা শুনতে হয়। এ প্রসঙ্গে অভিনেত্রী জানাচ্ছেন, ‘সকলেই কারও না কারও কথা শুনে কাজ করে। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিস্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারও ক্ষতি করে কিছু করতে আমি চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনও কাজ করতে পারব না, এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারি না। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে বেয়াদপ বলে দাগিয়ে দেয়। আমি আসলে এ রকম বেয়াদপ হতে চাই, এ রকমই বেয়াদপ থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদপ হতে হয়, আমার অসুবিধে নেই।’

ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সমাজমাধ্যমে দেওয়া নিয়ে অভিনেত্রী জানান, ‘আমাকে যে রকম দেখতে লাগে, আমি সে রকমই। বাইরে ও ভিতরে। আমার মধ্যে কোনও ফিল্টার নেই। আমার রাগটাও দেখা যায়। মনখারাপ দেখা যায়, কিছু পুষে রাখি না। এটা অনেকের সঙ্গে চলার জন্য হয়তো ভাল নয়। তবে আমার জীবনটা সিনেমা নয়, অত ফিল্টার দিতে পারব না। আমাকে পোষালে ভাল, না পোষালে আরও ভাল।’

RELATED Articles